News Flash

  • Home
  • দিনের খবর
  • অষ্টমীর সকালে কুণালকে পাশে নিয়ে অঞ্জলি দিলেন রাজ্যপাল
Image

অষ্টমীর সকালে কুণালকে পাশে নিয়ে অঞ্জলি দিলেন রাজ্যপাল


কলকাতা, ২২ অক্টোবর, (হি.স.): অষ্টমীর সকালে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের পাড়ার পুজোয় হাজির হলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আদ্যোপান্ত বাঙালি সাজে সুকিয়া স্ট্রিটের রামমোহন সম্মিলনীর পুজোয় হাজির হয়েছিলে রাজ্যপাল।

ঘটনাচক্রে, এই সুকিয়া স্ট্রিটেই কুণালের বাড়ি। আর রামমোহন সম্মিলনী পুজোর সঙ্গেও তিনি জড়িত। কুণাল ঘোষ নিজে রাজ্যপালকে বোঝালেন থিম। সকালে রাজ্যপাল সুকিয়া স্ট্রিটে হাজির হতেই কুণাল তাঁকে স্বাগত জানান। মণ্ডপে ঢুকে বেশ কিছু ক্ষণ পুজো দেখেন রাজ্যপাল। কুণালের সঙ্গে তাঁকে আলাপচারিতা করতেও দেখা গিয়েছে। তার পর কুণালকে পাশে রেখেই অষ্টমীর অঞ্জলি দেন রাজ্যপাল। কিছু কথাও বলেন সেখানে। রাজ্যপালকে উত্তরীয় পরিয়ে বরণ করা হয়। রাজ্যসঙ্গীতও গাওয়া হয়।

রামমোহন সম্মিলনীর পুজো উদ্যোক্তাদের অনেকের বক্তব্য, রাজ্যপাল সম্ভবত প্রথম বার অঞ্জলি দিলেন। কারণ, কত বার ফুল হাতে নিতে হয়, কত বার মন্ত্রোচ্চারণ করতে হয় এবং কখন তা প্রতিমার উদ্দেশে অর্পণ করতে তা রাজ্যপালের জানা ছিল না। তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, “রাজ্যপাল এসেছিলেন। অঞ্জলি দিয়েছেন। তাঁর সঙ্গে সৌজন্যমূলক কথাবার্তা হয়েছে।”

Releated Posts

ভোটের আগে তৃণমূল কর্মীদের গ্রেফতারের আশঙ্কা, দাবি মুখ্যমন্ত্রী মমতার

কলকাতা, ২০ এপ্রিল (আইএএনএস): বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের একাধিক কর্মীকে বেছে বেছে গ্রেফতার করা হতে পারে বলে…

ByByNews Desk Apr 20, 2026

উধমপুর বাস দুর্ঘটনায় মৃত বেড়ে ২১, আহত ৬১

জম্মু, ২০ এপ্রিল (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলায় ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২১। সোমবার…

ByByNews Desk Apr 20, 2026

রেশন দুর্নীতি মামলায় চাল ব্যবসায়ীকে তলব ইডির

কলকাতা, ২০ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গের রেশন দুর্নীতি মামলার তদন্তে চাল ব্যবসায়ী বারিক বিশ্বাস-কে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।…

ByByNews Desk Apr 20, 2026

ছত্তীসগঢ়ে বেদান্তা বিদ্যুৎকেন্দ্র বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ২৪

রায়পুর/শক্তি, ১৯ এপ্রিল (আইএএনএস): ছত্তীসগঢ়ের শক্তি জেলার সিংঘিতারাই গ্রামের বেদান্ত লিমিটেড-র বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ বয়লার বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা…

ByByNews Desk Apr 19, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top