News Flash

  • Home
  • প্রধান খবর
  • শেষ মুহূর্তে থমকে গেল গগনযানের পরীক্ষামূলক উৎক্ষেপণ, ত্রুটি খুঁজে বের করছে ইসরো
Image

শেষ মুহূর্তে থমকে গেল গগনযানের পরীক্ষামূলক উৎক্ষেপণ, ত্রুটি খুঁজে বের করছে ইসরো


বেঙ্গালুরু, ২১ অক্টোবর (হি.স.): শেষ মুহূর্তে থমকে গেল ভারতের গগনযানের পরীক্ষামূলক উৎক্ষেপণ। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র চেয়ারম্যান এস সোমনাথ বলেছেন, পরীক্ষামূলক উৎক্ষেপণ আজ ঘটতে পারেনি। ইঞ্জিন ইগনিশন কোর্সে ঘটেনি। এস সোমনাথ বলেছেন, আমাদের খুঁজে বের করতে হবে কি ভুল হয়েছে; যান নিরাপদ রয়েছে। ২০২৫ সালের গগনযান মিশনের মাধ্যমে প্রথমবার নিজেদের মহাকাশযানে চাপিয়ে নভোশ্চরদের মহাকাশে পাঠাতে চায় ইসরো। সেই অভিযান বাস্তবায়িত করতে শনিবার প্রথম টেস্ট ভেহিকেলের উৎক্ষেপণ করার কথা ছিল ইসরো-র।

এদিন সকাল আটটার সময় গগনযানের পরীক্ষামূলক উৎক্ষেপণ হওয়ার কথা ছিল। তবে শেষ মুহূর্তে সেই উৎক্ষেপণ ৪৫ মিনিট পিছিয়ে দেওয়া হয়। প্রথমে অবশ্য জানানো হয়েছিল, সকাল সাড়ে আটটায় হবে সেই উৎক্ষেপণ। পরে আরও ১৫ মিনিট পিছিয়ে দেওয়া হয় উৎক্ষেপণ। এরপর ইসরোর চেয়ারম্যান জানান, পরীক্ষামূলক উৎক্ষেপণ আজ ঘটতে পারেনি। এস সোমনাথ বলেছেন, বিশ্লেষণের পর আমরা শীঘ্রই ফিরে আসব।

Releated Posts

২০২৭-এর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন নিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক কেশব প্রসাদ মৌর্যের

লখনউ, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভুজ-বড়ৌনির মধ্যে সপ্তাহে তিন দিন চলবে নতুন অমৃত ভারত এক্সপ্রেস, অনুমোদন রেলের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটের ভুজ থেকে বিহারের বড়ৌনি পর্যন্ত নতুন অমৃত ভারত এক্সপ্রেস চালুর অনুমোদন দিয়েছে ভারতীয়…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত ভারতের

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী ও দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

জ্বালানি নিরাপত্তা, এসআরআইএ ও অসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে ভারত-আমেরিকার আলোচনা

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিউইয়র্কে মার্কিন রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top