News Flash

  • Home
  • বিদেশ
  • ভারতের পদক্ষেপ ‘আন্তর্জাতিক আইনের পরিপন্থী’ : জাস্টিন ট্রুডো
Image

ভারতের পদক্ষেপ ‘আন্তর্জাতিক আইনের পরিপন্থী’ : জাস্টিন ট্রুডো


নয়াদিল্লি, ২১ অক্টোবর (হি.স.): খলিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরের মৃত্যুর ঘটনায় ভারত-কানাডা সম্পর্কে শীতলতা নেমে এসেছে। এবার কূটনীতিকদের প্রত্যাহার করার ঘটনায় ফের ভারত-কানাডা কূটনৈতিক বৈরিতা বাড়ল। ভারত সরকারের সমালোচনা করলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তাঁর মতে, ভারতের পদক্ষেপ ‘আন্তর্জাতিক আইনের পরিপন্থী’। উল্লেখ্য, ৪১ জন কূটনীতিককে প্রত্যাহারের ঘটনায় কানাডা নতুন দিল্লির বিরুদ্ধে যে অভিযোগ এনেছিল, সেটা নিয়ে পাল্টা বিবৃতি দিয়েছে ভারত। কানাডার অভিযোগ খারিজ করে দিয়ে নতুন দিল্লি স্পষ্টভাবে জানিয়েছে, আন্তর্জাতিক আইন মেনেই কূটনীতিকদের সংখ্যায় সমতা আনার কথা বলা হয়েছিল।

এরইপ্রেক্ষিতে শুক্রবার সকালে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, “ভারত সরকার এই সপ্তাহে যে পদক্ষেপ নিয়েছে তা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। ভারত সরকার একতরফাভাবে ভারতে ৪০ জন কানাডিয়ান কূটনীতিকের কূটনৈতিক অনাক্রম্যতা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে। এটি ভিয়েনা কনভেনশন পরিচালনাকারী কূটনীতির লঙ্ঘন…এটি এমন একটি বিষয় যা নিয়ে বিশ্বের সমস্ত দেশের উদ্বিগ্ন হওয়া উচিত।” কানাডার প্রধানমন্ত্রী আরও বলেন, “ভারত সরকার লক্ষ লক্ষ মানুষের জীবনযাত্রাকে স্বাভাবিকভাবে চালিয়ে যাওয়াকে অবিশ্বাস্যভাবে কঠিন করে তুলছে ভারতে।”

Releated Posts

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯, এখনও নিখোঁজ ৯৭৭

কাঠমান্ডু, ২৮ আগস্ট (আইএএনএস): নেপালের ভোতে কোশি অঞ্চলে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯ হয়েছে। এখনও ৯৭৭ জনের…

ByByTaniya Chakraborty Aug 28, 2026

‘এআই-এর ক্ষেত্রে ভারত খারাপ অবস্থানে’: সাম পিত্রোদা

নিউইয়র্ক, ২৮ আগস্ট (আইএএনএস): কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর ক্ষেত্রে ভারত খুব একটা অগ্রগতি করতে পারেনি বলে মন্তব্য করেছেন…

ByByTaniya Chakraborty Aug 28, 2026

নেপালের বন্যা: তিব্বতের সাগায় আটকে থাকা মহারাষ্ট্রের ৩৭ তীর্থযাত্রী কাঠমান্ডুর উদ্দেশে রওনা

মুম্বই, ২৮ আগস্ট (আইএএনএস): কৈলাস মানস সরোবর যাত্রা শেষে তিব্বতের সাগায় আটকে পড়া মহারাষ্ট্রের ৩৭ জন তীর্থযাত্রী নিরাপদে…

ByByTaniya Chakraborty Aug 28, 2026

সমতা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে বাংলাদেশ-ভারত সম্পর্ক পুনর্গঠনের সময়

ঢাকা, ২৭ আগস্ট (আইএএনএস): বাংলাদেশ-ভারত সম্পর্ক বর্তমানে এক জটিল, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়ের মধ্য দিয়ে যাচ্ছে। ২০২৪ সালের…

ByByNews Desk Aug 27, 2026
Scroll to Top