News Flash

  • Home
  • দেশ
  • কংগ্রেসকে ভোট দেওয়ার অর্থই হল, ভারত রাষ্ট্র সমিতির জন্য ভোটদান, বললেন স্মৃতি ইরানি
Image

কংগ্রেসকে ভোট দেওয়ার অর্থই হল, ভারত রাষ্ট্র সমিতির জন্য ভোটদান, বললেন স্মৃতি ইরানি

হায়দরাবাদ, ২০ অক্টোবর (হি.স.): কংগ্রেসকে ভোট দেওয়ার অর্থই হল, ভারত রাষ্ট্র সমিতির জন্য ভোটদান। বললেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেত্রী স্মৃতি ইরানি। তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে শুক্রবার স্মৃতি ইরানি বলেছেন, “কংগ্রেসের জন্য কোনও ভোট দেওয়ার অর্থই হল ভারত রাষ্ট্র সমিতির (বিআরএস) জন্য ভোট, কারণ নির্বাচিত কংগ্রেস বিধায়করা শেষ পর্যন্ত নির্বাচনের পরে বিআরএস-এ চলে যাবে, কংগ্রেস এবং দুর্নীতি একই মুদ্রার দু’টি দিক।”

কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি আরও বলেছেন, “ঠিক যেমনভাবে আমরা (বিজেপি) রাহুল গান্ধীকে উত্তর প্রদেশের আমেঠি থেকে এবং তারপর কেরলের ওয়ানাড থেকে তাড়িয়ে দিয়েছিলাম, আপনাদের তেলেঙ্গানা থেকে বিআরএস-কে বিতাড়িত করতে হবে। কালেশ্বরম প্রকল্পে, কেসিআর সরকার ৪০ হাজার কোটি টাকা থেকে ১ লক্ষ কোটি টাকা খরচ করেছে, কিন্তু প্রকল্পের ৬০ শতাংশ জমিতেও সেচ দিতে ব্যর্থ হয়েছে…অন্যদিকে সার্ভিস কমিশন কর্মসংস্থান দিতে ব্যর্থ হয়েছে, কেসিআরের পরিবারের সকল সদস্যকে নিযুক্ত করা হয়।”

Releated Posts

বাংলায় যে কোনও মূল্যে ‘অপরাধের সংস্কৃতি’ বন্ধ করতে হবে: দিলীপ ঘোষ

নিউটাউন, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে সমাজবিরোধী শক্তির দাপট ছিল বলে দাবি করে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ…

ByByNews Desk Sep 15, 2026

মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারেই সফল ব্রিকস সম্মেলন: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারের কারণেই নয়াদিল্লিতে আয়োজিত ১৮তম ব্রিকস সম্মেলন অত্যন্ত…

ByByNews Desk Sep 14, 2026

ভারত-কানাডার দ্বিপাক্ষিক সহযোগিতা ও ইউক্রেন পরিস্থিতি নিয়ে জয়শঙ্কর-আনন্দের আলোচনা

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও কানাডার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি ইউক্রেনের পরিস্থিতি নিয়ে সোমবার…

ByByNews Desk Sep 14, 2026

ব্রিকসের নৈশভোজের মেনু নিয়ে রাহুলের পোস্টে বিজেপির ক্ষোভ, পাশে সমাজবাদী পার্টি

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকস শীর্ষ সম্মেলনের নৈশভোজের মেনু নিয়ে কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top