ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ অক্টোবর।। বেশ উৎসাহ উদ্দীপনায় ত্রিপুরা রাজ্য স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে আজ থেকে। শুক্রবার সন্ধ্যা ছয়টায় আসাম রাইফেলস স্কোয়াশ কমপ্লেক্সে অল ত্রিপুরা স্কোয়াশ অ্যাসোসিয়েশন আয়োজিত দু-দিন ব্যাপী এই প্রতিযোগিতায় পুরুষ মহিলা, বালক বালিকা প্রত্যেক বিভাগেরই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। প্রাথমিক পর্যায়ের প্রতিযোগিতা আজ অনুষ্ঠিত হলেও আগামীকাল হবে চূড়ান্ত পর্যায়ের প্রতিযোগিতা। খেলা শেষে এক অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কৃতও করা হবে। উল্লেখ্য, প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অল ত্রিপুরা স্কোয়াশ অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা সুজিত রায়।আগামীকাল সকাল ৯ টায় অন্তিম দিনের প্রতিযোগিতা শুরু হবে বলে উদ্যোক্তারা জানিয়েছেন। দুদিন ব্যাপী আয়োজিত রাজ্য আসর সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সংস্থার সাধারণ সম্পাদক মৃদুল তলাপাত্র সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চেয়েছেন।

রাজ্য স্কোয়াশ টুর্নামেন্টে ব্যাপক সাড়া, আজ সম্পন্ন
Tags:
Releated Posts
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…


















