News Flash

  • Home
  • দিনের খবর
  • জাতীয় সড়কের জন্য জমি অধিগ্রহণে স্থগিতাদেশ হাইকোর্টের
Image

জাতীয় সড়কের জন্য জমি অধিগ্রহণে স্থগিতাদেশ হাইকোর্টের

কলকাতা, ২০ অক্টোবর (হি.স.): কেন্দ্রের ২০১৩ সালের সংশোধিত জমি অধিগ্রহণ আইন মেনে ক্ষতিপূরণ দেওয়া হয়নি ৷ সেই কারণে জাতীয় সড়কের জন্য অধিগৃহীত জমির দখলে স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট৷

বিচারপতি বিবেক চৌধুরীর সিঙ্গল বেঞ্চ শুক্রবার এই নির্দেশ দিয়েছে৷ এই নির্দেশের ফলে মালদায় দু’টি জাতীয় সড়ক যুক্ত করার যে কাজ হচ্ছে, সে ক্ষেত্রে জটিলতা তৈরি হল বলে মনে করছেন আইনজ্ঞরা৷ বিচারপতি সব পক্ষের বক্তব্য শোনার পর জানিয়েছেন, কেন্দ্রের নতুন জমি অধিগ্রহণ আইন অনুযায়ী, জমিদাতাকে সব নিয়ম মেনে ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত জমির দখল নেওয়া যাবে না৷

মালদার চাঁচলে ৮১ নম্বর জাতীয় সড়কে একটি বাইপাস তৈরির জন্য জমির অধিগ্রহণ শুরু করে কেন্দ্র৷ সেই জমি অধিগ্রহণের প্রক্রিয়ায় একটি ইটভাটাও তার আওতায় চলে আসে৷ কিন্তু, অভিযোগ জাতীয় সড়ক বিভাগ ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে ১৯৫৬ সালের পুরনো আইনকে হাতিয়ার করে৷ তাতে আপত্তি জানিয়ে জাতীয় সড়ক বিভাগের বিরুদ্ধে শালিশীতে যান ওই জমির মালিক আদর্শ কুমার৷ কিন্তু, সেখানে কোন ফয়সালা হয়নি৷ এর পর তিনি কলকাতা হাইকোর্টে মামলা করেন ৷

শুনানিতে তাঁর আইনজীবী শ্রীজীব চক্রবর্তী এবং অরিন্দম দাস অভিযোগ করেন, ২০১৬ সালে ওই জমি অধিগ্রহণের জন্য নোটিশ দেওয়া হয়৷ ২০১৫ সালের জানুয়ারি মাসের পর থেকে অধিকৃত জমির জন্য ২০১৩ সালের আইন মেনে ক্ষতিপূরণ দেওয়ার কথা৷ এক্ষেত্রে জাতীয় সড়ক কর্তৃপক্ষ সেই নির্দেশ মানেনি৷ এমনকি ওই জমি যে বাণিজ্যিক কাজে ব্যবহার করা হত, তার কোনও উল্লেখ করা হয়নি অধিগ্রহণের ক্ষেত্রে৷

নতুন আইনে জমি অধিগ্রহণ করতে হলে গ্রামীণ এলাকায় বাজার দরের তুলনায় চার গুণ এবং শহরের ক্ষেত্রে দ্বিগুণ দাম দেওয়ার কথা জমিদাতাকে৷ একই সঙ্গে অধিগৃহীত জমির জন্য জমিদাতাকে বিকল্প জায়গায় বাসস্থান তৈরি করে দেওয়া উল্লেখ করা হয়েছে ২০১৩ সালের সংশোধিত আইন অনুযায়ী৷ বাস্তবে এর কোনটাই জাতীয় সড়ক কর্তৃপক্ষ মানেনি বলে অভিযোগ করা হয় আদালতে৷

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top