News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Breaking: ত্রিপুরায় এনএলএফটি বৈরী সহযোগি গ্রেফতার
Image

Breaking: ত্রিপুরায় এনএলএফটি বৈরী সহযোগি গ্রেফতার

আগরতলা, ১৯ অক্টোবর : নিয়ন্ত্রণে হলেও ত্রিপুরায় বৈরী আনাগোনা বন্ধ হচ্ছে না। তবে, পুলিশের সক্রিয়তায় তাঁদের জালে তোলাও অসম্ভব হচ্ছে না। গোপন সুত্রে খবরের ভিত্তিতে এমনই এক এনএলএফটি বৈরী সহযোগিকে জালে তুলতে সক্ষম হয়েছে ত্রিপুরা পুলিশ। গতকাল গোমতী জেলায় কিল্লা এলাকা থেকে স্থানীয় বাসিন্দা এনএলএফটি বৈরী সহযোগি পবিত্র জমাতিয়া-কে(৩৮) পুলিশ গ্রেফতার করেছে। ত্রিপুরা থেকে নিরীহ জনজাতি অংশের লোকদের বাংলাদেশে ডেড়ায় নিয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা ছিল তাঁর কাজ। গতকাল তাঁকে আদালতে সোপর্দ করেছিল পুলিশ। আদালত তাঁকে ২৩ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতে পাঠিয়েছে। 

পুলিশ সুত্রে খবর, গত ২০ সেপ্টেম্বর রইশ্যাবাড়ি দিয়ে সীমান্তের ওপারে খাগড়াছড়ি জেলায় শিলছড়ি এলাকায় জঙ্গি ঘাঁটিতে ত্রিপুরার ৪ জন জনজাতি ছেলেকে প্যাকেজের প্রলোভন দেখিয়ে নিয়ে গেছিল পবিত্র। তাঁদের বোঝানো হয়েছিল, বাংলাদেশে জঙ্গি ঘাঁটিতে কয়েকদিন থেকে আত্মসমর্পণ করলেই তাঁরা পেয়ে যাবে সরকারী সহায়তা। কিন্তু, সেখানে যাওয়ার পর তাঁদের ২ মাসের প্রশিক্ষণ নেওয়ার জন্য বাধ্য করা হয়েছে। ফলে তাঁদের মধ্যে তিন জন ত্রিপুরায় পালিয়ে এসেছেন। 

বিষয়টি পুলিশের গোচরে আসতেই পবিত্র জমাতিয়াকে জালে তোলার জন্য নানাভাবে খোঁজ নেওয়া শুরু করেছিল আরক্ষা বাহিনী। ত্রিপুরায় ফিরেছে পবিত্র, গতকাল গোপন সুত্রে খবরের ভিত্তিতে অভিযানে নেমে নিজ বাড়ি থেকেই তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছিল। আদালত তাঁকে ২৩ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতে পাঠিয়েছে। 

Releated Posts

এক রাতেই তিন দোকানে চুরি, ধর্মনগরের নিরাপত্তা নিয়ে তীব্র প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৯ সেপ্টেম্বর:এক রাতেই পরপর তিনটি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগরে। ব্যস্ত হরি…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

কাছাড়ে ৪৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, যৌথ অভিযানে আটক এক

শিলচর, ৮ সেপ্টেম্বর: আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল আসাম রাইফেলস। কাস্টমস বিভাগ এবং কাছাড় পুলিশের…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top