News Flash

  • Home
  • দিনের খবর
  • প্রধানমন্ত্রী বৃহস্পতিবার মহারাষ্ট্রে ৫১১টি গ্রামীণ দক্ষতা উন্নয়ন কেন্দ্রের উদ্বোধন করবেন
Image

প্রধানমন্ত্রী বৃহস্পতিবার মহারাষ্ট্রে ৫১১টি গ্রামীণ দক্ষতা উন্নয়ন কেন্দ্রের উদ্বোধন করবেন

নয়াদিল্লি, ১৮ অক্টোবর (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার মহারাষ্ট্রে ৫১১টি গ্রামীণ দক্ষতা উন্নয়ন কেন্দ্রের উদ্বোধন করবেন।

১৯ অক্টোবর ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী মহারাষ্ট্রে ৫১১টি গ্রামীণ দক্ষতা উন্নয়ন কেন্দ্র চালু করবেন। এই কেন্দ্রগুলি মহারাষ্ট্রের ৩৪টি গ্রামীণ জেলায় তৈরি করা হচ্ছে। গ্রামীণ দক্ষতা উন্নয়ন কেন্দ্র গ্রামের যুবকদের কর্মসংস্থানের সুযোগ দিতে বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করবে। প্রতিটি কেন্দ্র কমপক্ষে দুটি বৃত্তিমূলক কোর্সে প্রায় ১০০ জন যুবককে প্রশিক্ষণ দেবে। জাতীয় দক্ষতা উন্নয়ন কাউন্সিলের অধীনে যেসব সংস্থা রয়েছে তারাই এই প্রশিক্ষণটি প্রদান করবে। এই কেন্দ্রগুলি তৈরির ফলে যুবকরা আরও দক্ষ হয়ে উঠবে। তারফলে তাদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে।

Releated Posts

দ্বিতীয় দফার পুরভোট প্রচারের শেষ দিনে জয়পুরে রোড শো রাজস্থানের মুখ্যমন্ত্রীর

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের দ্বিতীয় দফার পুরসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে বুধবার জয়পুরে রোড শো করলেন রাজ্যের…

ByByNews Desk Sep 9, 2026

রোগী রেফারে কড়া নির্দেশিকা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের, আগে স্থিতিশীল করতে হবে সংকটাপন্ন রোগীকে

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): সংকটাপন্ন রোগীদের প্রয়োজন ছাড়াই এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার করার দীর্ঘদিনের প্রবণতা বন্ধ…

ByByNews Desk Sep 9, 2026

কর্ণাটকে আবগারি দফতরের অনিয়মের অভিযোগ, মন্ত্রী সতীশ জারকিহোলির বেঙ্গালুরু ও বেলাগাভির বাড়িতে ইডি তল্লাশি

বেঙ্গালুরু, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের আবগারি দফতরে কথিত অনিয়মের তদন্তে বুধবার বেঙ্গালুরু, বেলাগাভি এবং গোয়ার প্রায় ১৫টি জায়গায়…

ByByNews Desk Sep 9, 2026

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top