News Flash

  • Home
  • দিনের খবর
  • পাচারের আগেই অসম-বাংলা সীমান্তে বাজেয়াপ্ত শব্দবাজি, গ্রেফতার ৩ তামিলনাড়ুর বাসিন্দা
Image

পাচারের আগেই অসম-বাংলা সীমান্তে বাজেয়াপ্ত শব্দবাজি, গ্রেফতার ৩ তামিলনাড়ুর বাসিন্দা

বক্সিরহাট, ১৮ অক্টোবর (হি. স.) : কোচবিহারের তুফানগঞ্জ-২ নম্বর ব্লকের রামপুর-১ গ্রাম পঞ্চায়েতের অসম-বাংলা সীমানা সংলগ্ন নাজিরান দেওতিখাতা এলাকায় অভিযান চালিয়ে দুটি পণ্যবাহী লরি থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত করল বক্সিরহাট থানার জোড়াই ফাঁড়ির পুলিশ। নিষিদ্ধ শব্দবাজি পরিবহণের অভিযোগে দুই চালক ও এক সঙ্গীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার ভোরে শব্দবাজি বোঝাই দুটি লরি আটক করে পুলিশ।

এদিন গোপন সূত্রে খবর পেয়ে, বাংলা থেকে অসমে প্রবেশের উদ্দেশ্যে ১৭ নম্বর জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে থাকা দুটি পণ্যবাহী লরিতে তল্লাশি চালায় পুলিশ। দীর্ঘ তল্লাশি চালানোর পর ওই লরি থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৭৭৮ কার্টুন নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত করা হয়। ওই বিপুল পরিমাণ শব্দবাজি পরিবহণের বৈধ নথিপত্র দেখাতে না পারায়, কাথে আরিয়া এশা (৪৪), পি রাম দাস (৪৩) এবং মালায়া সামি (১৮) নামে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের বাড়ি তামিলনাড়ুর আলমবাড়ি থানা এলাকায়। বক্সিরহাট থানার পুলিশ জানিয়েছে, বাংলা থেকে অসমে যাওয়ার পথে দাঁড়িয়ে থাকা ওইয় দুটি লরি থেকে ৭৭৮ কার্টুন নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতদের এদিন তুফানগঞ্জ মহকুমা দায়রা আদালতে তোলা হলে ১৪ দিনের বিচার বিভাগীয় হেপাজতের নির্দেশ দেন বিচারক।

Releated Posts

সাংবাদিক ও পরিবারের জন্য আগরতলা প্রেসক্লাব-আইএলএস হাসপাতালের যৌথ স্বাস্থ্য শিবির

আগরতলা, ২৫ জুলাই: সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে আগরতলা প্রেসক্লাব ও আইএলএস হাসপাতালের…

ByByNews Desk Jul 25, 2026

তৃণমূল নেতাদের আটক ঘিরে উত্তেজনা, স্কুটারে চড়ে প্রতিবাদস্থলে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ এবং বৈশ্বানর চট্টোপাধ্যায়কে পুলিশ আটক করেছে বলে খবর পাওয়ার…

ByBySandeep Biswas Jul 25, 2026

‘এনইপি-২০২০ বাস্তবায়ন ও শতাধিক শিক্ষা সংস্কারের কৃতিত্ব ধর্মেন্দ্র প্রধানের’, পদত্যাগে প্রতিক্রিয়া বি.এল. সন্তোষের

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): বৃহত্তর সামাজিক স্বার্থের কথা মাথায় রেখেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন…

ByByNews Desk Jul 25, 2026

‘ধর্মেন্দ্র প্রধানের জনজীবন ছাত্রকল্যাণে আজীবন নিবেদিত’: ইস্তফার পর প্রশংসায় কিরেন রিজিজু

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর তাঁর দীর্ঘ জনজীবন ও ছাত্রকল্যাণে অবদানের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top