News Flash

  • Home
  • প্রধান খবর
  • পলাতক মাদক পাচারকারী ললিত পাতিলকে চেন্নাইয়ের হোটেল থেকে গ্রেফতার মুম্বই পুলিশের
Image

পলাতক মাদক পাচারকারী ললিত পাতিলকে চেন্নাইয়ের হোটেল থেকে গ্রেফতার মুম্বই পুলিশের

মুম্বই, ১৮ অক্টোবর (হি.স.) : পলাতক মাদক পাচারকারীকে বুধবার চেন্নাইয়ের একটি হোটেল থেকে গ্রেফতার করল মুম্বই পুলিশ।

পুনের সাসুন হাসপাতাল থেকে পুলিশকে ফাঁকি দিয়ে মাদক পাচারকারী ললিত পাতিল পালিয়ে গিয়েছিল। বুধবার মুম্বই পুলিশের একটি দল চেন্নাইয়ের একটি হোটেল থেকে তাকে গ্রেফতার করে। বর্তমানে ললিতকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, ২০২০ সালের অক্টোবরে পিম্পরি-চিঞ্চওয়াড পুলিশ কোটি টাকার একটি মেফেড্রোন তৈরি এবং চোরাচালানের র‌্যাকেট ফাঁস করে ২২ জনকে গ্রেফতার করেছিল। ললিত পাতিল ওই ২২ জনের মধ্যে একজন ছিল। গ্রেফতারের পর থেকে সে ইয়েরওয়াড়া কেন্দ্রীয় জেলে বন্দী ছিল। তবে হার্নিয়া চিকিৎসার জন্য জুন মাসে পুনের সাসুন হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছিল। ২রা অক্টোবর ললিত সাসুন হাসপাতাল থেকে পালিয়ে যায়। পালানোর পর থেকে পুনে ও মুম্বই পুলিশ মাদক চোরাচালানকারী ললিত পাতিলকে হন্যে হয়ে খুঁজছিল। বুধবার চেন্নাইয়ের একটি হোটেল থেকে তাকে গ্রেফতার করে মুম্বই পুলিশ।

Releated Posts

শিক্ষা ও প্রশাসনিক সংস্কারের ওপর জোর সোনম ওয়াংচুকের, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাকে গণতন্ত্রের জয় বলে মন্তব্য

গুরুগ্রাম, ২৫ জুলাই(আইএএনএস) : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষা ব্যবস্থা এবং প্রশাসনিক কাঠামোতে ব্যাপক সংস্কারের প্রয়োজনীয়তার…

ByBySandeep Biswas Jul 25, 2026

বিহার বন্‌ধে অশান্তি: পাটনায় পুলিশ-বিক্ষোভকারীদের সংঘর্ষ, রাজ্যজুড়ে জনজীবনে ব্যাঘাত

পাটনা, ২৫ জুলাই (আইএএনএস) : ছাত্র সংগঠনগুলির ডাকা বিহার বন্‌ধকে ঘিরে শনিবার পাটনায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। শহরের…

ByBySandeep Biswas Jul 25, 2026

বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য জমি অধিগ্রহণের বিরোধিতায় কৃষকদের পাশে বিজেপি, বিকল্প স্থান চাইলেন বি.ওয়াই. বিজয়েন্দ্র

বেঙ্গালুরু, ২৫ জুলাই (আইএএনএস): বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের জন্য কৃষিজমি অধিগ্রহণের প্রস্তাবের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকদের সমর্থন জানালেন…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় প্রিয়াঙ্কা গান্ধী: ‘দেশের যুবসমাজের কণ্ঠস্বর কেউ কখনও স্তব্ধ করতে পারবে না’

ওয়েনাড়, ২৫ জুলাই (আইএএনএস): দেশজুড়ে পরীক্ষায় অনিয়মের অভিযোগে জবাবদিহির দাবিতে চলা বিক্ষোভের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top