News Flash

  • Home
  • প্রধান খবর
  • লাগু রয়েছে নির্বাচনী আচরণবিধি, ছত্তিশগড়ের বালোদাবাজারে গাড়ি থেকে উদ্ধার বিপুল নগদ টাকা
Image

লাগু রয়েছে নির্বাচনী আচরণবিধি, ছত্তিশগড়ের বালোদাবাজারে গাড়ি থেকে উদ্ধার বিপুল নগদ টাকা

বালোদাবাজার, ১৮ অক্টোবর (হি.স.) : ছত্তিশগড় রাজ্যের বালোদাবাজার জেলায় গাড়ি থেকে উদ্ধার হল ২ লক্ষ ৬২ হাজার টাকা। পুলিশের ফ্লাইং স্কোয়াডের একটি দল বুধবার ভোরে বিভিন্ন গাড়িতে তল্লাশি চালাচ্ছিল। সে সময়ে জেলা সদরের সাক্রি বাইপাসের কাছে একটি গাড়ি থেকে ২ লক্ষ ৬২ হাজার টাকা উদ্ধার হয়। গাড়ির নম্বর- জিজে ৩৬ এএফ ৫৭৭৭ । গাড়ির মালিক দুর্গেশ জৈন ও তার সঙ্গী আর এক ব্যক্তি ওই গাড়িতে করে যাচ্ছিল। দুর্গেশ জৈন ধর্মপুরা রায়পুরের বাসিন্দা। দুর্গেস জৈনকে টাকার ব্যাপারে জিঞ্জাসা করা হলে তার উত্তরে অসঙ্গতি ধরা পড়ে। ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। টাকাগুলি সিল করে জেলা কোষাগারে জমা দেওয়া হয়েছে।

বিধানসভা নির্বাচনের আচরণবিধি কার্যকর হওয়ার পরে, নগদ মাত্র ৫০ হাজার টাকা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সুশীল টন্ডন ও হেড কনস্টেবল মন্নুলাল ধ্রুবের নেতৃত্বে একটি দল বুধবার এই তল্লাশি অভিযান চালিয়েছিল।

Releated Posts

উৎসবের মরশুমে সোনা কেনায় লাগাম টানার মোদির আবেদন, অর্থনীতি বনাম রাজনৈতিক সমীকরণের প্রশ্ন

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উৎসবের মরশুমের আগে ভারতীয়দের অপ্রয়োজনীয় সোনা কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Sep 9, 2026

পাকিস্তান সেনার প্রতি আস্থা সংকট, আসিম মুনিরের পাশে সন্ত্রাসী গোষ্ঠীগুলিকে দাঁড় করানোর চেষ্টা

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তান সেনাবাহিনীর প্রতি আস্থা সংকটের মধ্যেই সন্ত্রাসী গোষ্ঠীগুলিকে প্রকাশ্যে সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের…

ByByNews Desk Sep 9, 2026

কড়া নিরাপত্তায় রাজস্থানের ১৬২টি পুরসভায় শুরু প্রথম দফার ভোটগ্রহণ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কড়া নিরাপত্তার মধ্যে বুধবার সকাল ৭টা থেকে রাজস্থানের নগর স্থানীয় সংস্থা নির্বাচনের প্রথম দফার…

ByByNews Desk Sep 9, 2026

‘নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় ফাঁক’: মোদির মুম্বই অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে ২ ভুয়ো পরিচয়ধারী গ্রেফতার

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুম্বইয়ের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কয়েক ঘণ্টা আগে নিরাপত্তা ব্যবস্থায় বড়সড়…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top