News Flash

  • Home
  • দেশ
  • আরও বাড়ল ডিএ-র ফারাক, এক্স হ্যাণ্ডেলে সরব শুভেন্দু
Image

আরও বাড়ল ডিএ-র ফারাক, এক্স হ্যাণ্ডেলে সরব শুভেন্দু

কলকাতা, ১৮ অক্টোবর (হি.স.) : কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের সঙ্গে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘভাতার (ডিএ) ফারাক দীর্ঘদিনের চর্চার বিষয়। বুধবার ডিএ নিয়ে কেন্দ্রের নয়া নির্দেশিকার পর এক্স হ্যাণ্ডেলে সরব হলেন এ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

লেখচিত্র সহযোগে তিনি লিখেছেন, “কেন্দ্রীয় মন্ত্রিসভা, কেন্দ্রীয় সরকারী কর্মচারী ও পেনশনভোগীদের জন্য ৪ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির অনুমোদন দিয়েছে। ওনারা এখন বর্তমানে ৪২% হারে ডিএ পেয়ে থাকেন, এবার থেকে ৪৬% বর্ধিত হারে ডিএ পাবেন।

দুর্ভাগ্যবশত কেন্দ্রীয় সরকারী কর্মচারী এবং পশ্চিমবঙ্গের সরকারী কর্মচারীদের প্রাপ্ত ডিএ-র হারের মধ্যে ব্যবধান বেড়েই চলেছে।”

অক্টোবরে ঘোষণা হলেও নতুন হারে ডিএ কার্যকর হবে জুলাই মাস থেকেই। এর আগে ২৪ মার্চের ঘোষণায় ১ জানুয়ারি থেকে মিলেছিল বর্ধিত ডিএ। তাতে ডিএ বেড়ে হয়েছিল ৪২ শতাংশ। এখন তা চার শতাংশ বেড়ে হল ৪৬ শতাংশ।

Releated Posts

‘এই সরকারকে সরানোর সময় এসেছে’, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর সরব রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ছাত্র আন্দোলনের বড় জয় বলে অভিহিত করে কংগ্রেস নেতা…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ‘গণতন্ত্রের জয়’, বললেন সোনম ওয়াংচুক

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষাবিদ, উদ্ভাবক ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুক একে “গণতন্ত্রের…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে ‘গণতন্ত্রের জয়’ দাবি সিজেপির, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর এটিকে “গণতন্ত্রের জয়” বলে দাবি করেছে ককরোচ জনতা…

ByByNews Desk Jul 25, 2026

কলকাতায় সিজেপি-বাম ছাত্র-যুব সংগঠনের মিছিলে অশান্তি, ৬টি এফআইআর; আন্দোলনে দুষ্কৃতীদের অনুপ্রবেশের দাবি পুলিশের

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): নিট (NEET) প্রশ্নফাঁসের প্রতিবাদে শুক্রবার কলকাতায় ককরোচ জনতা পার্টি (সিজেপি) এবং বিভিন্ন বামপন্থী দলের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top