News Flash

  • Home
  • দিনের খবর
  • উন্নত ভারতের স্বপ্ন পূরণে বিহারের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ : রাষ্ট্রপতি
Image

উন্নত ভারতের স্বপ্ন পূরণে বিহারের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ : রাষ্ট্রপতি

পাটনা, ১৮ অক্টোবর (হি.স.) : রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বুধবার বিহারের রাজধানী পাটনায়, বিহারের চরুর্থ কৃষি রোড ম্যাপ (২০২৩-২০২৮)-এর সূচনা করেছেন। এই অনুষ্ঠানে রাষ্ট্রপতি মুর্মু বলেছেন, উন্নত ভারতের স্বপ্ন পূরণে বিহারের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাষ্ট্রপতির কথায়, বিহারের লোকসংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ হল কৃষি। বটোহিয়া ও বিদেসিয়া থেকে কাটনি ও রোপনী গান, বিহারের লোকসংস্কৃতি ও সাহিত্যের যাত্রা সমগ্র বিশ্বে নিজস্ব ছাপ ফেলেছে। রাষ্ট্রপতি বলেছেন, বিহারের অর্থনীতির ভীত হল কৃষি। এই রাজ্যের অগ্রগতির জন্য কৃষিক্ষেত্রের সর্বাত্মক উন্নয়ন খুবই প্রয়োজন।

রাষ্ট্রপতি মুর্মু আরও বলেছেন, বিহারের কৃষক ভাই ও বোনেরা চাষে নতুন পরীক্ষা-নিরীক্ষা করার জন্য পরিচিত। এই কারণেই একজন নোবেল পুরস্কারপ্রাপ্ত অর্থনীতিবিদ নালন্দার কৃষকদের “বিজ্ঞানীদের চেয়ে বড়” বলেছেন। এটা খুবই আনন্দের বিষয় যে আধুনিক পদ্ধতি অবলম্বন করেও এখানকার কৃষকেরা ঐতিহ্যবাহী কৃষি পদ্ধতি ও শস্যের জাতগুলোকে সংরক্ষণ করেছেন। রাষ্ট্রপতির কথায়, গ্লোবাল ওয়ার্মিং এবং জলবায়ু পরিবর্তন একটি বৈশ্বিক সমস্যা। এটি সমগ্র মানবতার অস্তিত্বের জন্য একটি সংকট। তবে এর সবচেয়ে বেশি প্রভাব পড়ছে দরিদ্র ও বঞ্চিত মানুষের ওপর। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় জলবায়ু সহনশীল কৃষি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

Releated Posts

দ্বিতীয় দফার পুরভোট প্রচারের শেষ দিনে জয়পুরে রোড শো রাজস্থানের মুখ্যমন্ত্রীর

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের দ্বিতীয় দফার পুরসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে বুধবার জয়পুরে রোড শো করলেন রাজ্যের…

ByByNews Desk Sep 9, 2026

রোগী রেফারে কড়া নির্দেশিকা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের, আগে স্থিতিশীল করতে হবে সংকটাপন্ন রোগীকে

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): সংকটাপন্ন রোগীদের প্রয়োজন ছাড়াই এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার করার দীর্ঘদিনের প্রবণতা বন্ধ…

ByByNews Desk Sep 9, 2026

কর্ণাটকে আবগারি দফতরের অনিয়মের অভিযোগ, মন্ত্রী সতীশ জারকিহোলির বেঙ্গালুরু ও বেলাগাভির বাড়িতে ইডি তল্লাশি

বেঙ্গালুরু, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের আবগারি দফতরে কথিত অনিয়মের তদন্তে বুধবার বেঙ্গালুরু, বেলাগাভি এবং গোয়ার প্রায় ১৫টি জায়গায়…

ByByNews Desk Sep 9, 2026

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top