News Flash

কাতি বিহু-র আন্তরিক অভিনন্দন রাজ্যপাল কাটারিয়ার

গুয়াহাটি, ১৭ অক্টোবর (হি.স.) : শুভ ‘কাতি বিহু’ (কার্তিক সংক্রান্তি)-র প্রাক্কালে অসমের সর্বস্তরের জনসাধারণকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যপাল গুলাবচাঁদ কাটারিয়া।

এক শুভেচ্ছা বার্তায় রাজ্যপাল কাটারিয়া বলেছেন, কৃষিভিত্তিক এই উৎসব পালনের মধ্য দিয়ে রাজ্যের শস্য-শ্যামলা খেত সোনায় ভরপুর হয়ে রাজ্যের কৃষককুলের মধ্যে নতুন আশা ও উদ্যম সৃষ্টি করবে। অসমের যেহেতু একটি কৃষিনির্ভর অর্থনীতি রয়েছে এবং রাজ্যের অধিকাংশ মানুষ কৃষির উপর নির্ভরশীল, তাই এই বিহু উদযাপনের গুরুত্ব অপরিসীম।

বার্তায় রাজ্যপাল গুলাবচাঁদ কাটারিয়া বলেন, ‘আশা করি কৃষিখেতে প্রজ্বলিত শুভ প্রদীপ পোকামাকড়কে ধ্বংস করে উচ্চ ফলন দিতে সহায়তা করবে। বিহু, যা অসমের সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অঙ্গ, কাতি বিহু উদযাপন ফসলকে স্বাস্থ্যকর এবং পোকামাকড় থেকে মুক্ত করতে সহায়তা করবে। কাতি বিহুর প্রদীপের আলো আমাদের সমাজ থেকে অপশক্তি, বিভেদের অন্ধকার দূর করে নিয়ে আসবে সম্প্রীতির বন্ধন।’

রাজ্যপালের আহ্বান, ‘আসুন আমরা সবাই ধান খেতে, পবিত্র তুলসী গাছের সামনে মাটির প্রদীপ জ্বালিয়ে দেবী লক্ষ্মীকে ঘরে আনার প্রার্থনা করি, তাঁর পূজা করি। কৃষিখেতে মাটির প্রদীপ দেওয়ার আচার যেন কৃষির সাথে জড়িত সমস্ত ত্রুটি ধ্বংস করে।’

Releated Posts

দুর্গাপুজোর উপহার, অক্টোবরে অরুণোদয় প্রকল্পের ভাতা বাড়িয়ে ১,৫০০ টাকা করল অসম সরকার

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): দুর্গাপুজোর আগে অসমের মহিলাদের জন্য বিশেষ উপহার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

দীনদয়াল উপাধ্যায়কে শ্রদ্ধা অসমের মুখ্যমন্ত্রীর, শাসনব্যবস্থায় এখনও পথ দেখায় ‘অন্ত্যোদয়’

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে ‘অন্ত্যোদয়’ দর্শনের গুরুত্ব তুলে ধরলেন অসমের মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামোর অভাব, উদ্বেগ নাগাল্যান্ড শিশু অধিকার কমিশনের

কোহিমা, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামো ও সুযোগ-সুবিধার অভাব নিয়ে উদ্বেগ…

ByByNews Desk Sep 24, 2026

রাজ্যের বাইরে কারিগরি শিক্ষা নেওয়া পড়ুয়াদের মণিপুরের উন্নয়নে অবদান রাখার আহ্বান মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যের বাইরে কারিগরি কোর্সে পড়াশোনা করা পড়ুয়াদের মূল্যবান দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে মণিপুরে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top