News Flash

  • Home
  • প্রধান খবর
  • আগামী কয়েক দশকে বিশ্বের শীর্ষ পাঁচটি জাহাজ নির্মাণ দেশগুলির মধ্যে একটি হতে চলেছে ভারত : প্রধানমন্ত্রী
Image

আগামী কয়েক দশকে বিশ্বের শীর্ষ পাঁচটি জাহাজ নির্মাণ দেশগুলির মধ্যে একটি হতে চলেছে ভারত : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৭ অক্টোবর (হি.স.): আগামী কয়েক দশকে বিশ্বের শীর্ষ পাঁচটি জাহাজ নির্মাণ দেশগুলির মধ্যে একটি হতে চলেছে ভারত। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, আমাদের মন্ত্র হল মেক ইন ইন্ডিয়া, মেক ফর ওয়ার্ল্ড। আসন্ন সময়ে আমরা দেশের বিভিন্ন জায়গায় জাহাজ নির্মাণ ও মেরামত কেন্দ্র গড়ে তুলতে চলেছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার গ্লোবাল মেরিটাইম ইন্ডিয়া সামিট-২০২৩- এর ভার্চুয়ালি উদ্বোধন করেছেন। এই সম্মেলন চলতি মাসের ১৯ তারিখ অবধি চলবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভারতের সমুদ্র অর্থনীতির বিষয়ে “অমৃত কাল ভিশন ২০৪৭”-এর একটি দীর্ঘকালীন ব্লুপ্রিন্ট-এর উদ্বোধন করেন। এই ব্লুপ্রিন্ট-এ বন্দর, সুস্থায়ী ব্যবস্থাপনা ও আন্তর্জাতিক সহযোগিতার বিষয়গুলির উল্লেখ করা আছে।

প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “এখনকার ভারত আগামী ২৫ বছরের মধ্যে একটি উন্নত দেশ হওয়ার লক্ষ্যে কাজ করছে। আমরা প্রতিটি সেক্টরে বৈপ্লবিক পরিবর্তন আনছি।” প্রধানমন্ত্রীর কথায়, “ইতিহাস সাক্ষী আছে, যখনই ভারতের সামুদ্রিক সক্ষমতা শক্তিশালী হয়, তখনই দেশ ও বিশ্ব উপকৃত হয়…গত ৯-১০ বছর ধরে, এই সেক্টরকে শক্তিশালী করার জন্য আমরা একটি নীতিনির্ধারিত পদ্ধতিতে কাজ করে যাচ্ছি…জি-২০ চলাকালীন শীর্ষ সম্মেলনে, ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ অর্থনৈতিক করিডোর নিয়ে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল।

Releated Posts

২০২৭-এর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন নিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক কেশব প্রসাদ মৌর্যের

লখনউ, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভুজ-বড়ৌনির মধ্যে সপ্তাহে তিন দিন চলবে নতুন অমৃত ভারত এক্সপ্রেস, অনুমোদন রেলের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটের ভুজ থেকে বিহারের বড়ৌনি পর্যন্ত নতুন অমৃত ভারত এক্সপ্রেস চালুর অনুমোদন দিয়েছে ভারতীয়…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত ভারতের

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী ও দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

জ্বালানি নিরাপত্তা, এসআরআইএ ও অসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে ভারত-আমেরিকার আলোচনা

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিউইয়র্কে মার্কিন রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top