News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিজেপি সরকার মানুষকে ঘুমে রেখে দেশের সম্পদ বেসরকারি হাতে তুলে দিচ্ছে: সি আই টি ইউ
Image

বিজেপি সরকার মানুষকে ঘুমে রেখে দেশের সম্পদ বেসরকারি হাতে তুলে দিচ্ছে: সি আই টি ইউ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ অক্টোবর : বিজেপি সরকার মানুষকে ঘুমে রেখে দেশের সম্পদ বেসরকারি হাতে তুলে দিচ্ছে। মানুষকে জানাতে হবে এই সরকার কি করছে। তবেই সম্ভব এর বিরুদ্ধে রুখে দাড়ানো। সিআইটিইউ’র ডুকলি মহকুমা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত কনভেনশনে এই কথা বলেছেন শঙ্কর প্রসাদ দত্ত।

কেন্দ্রের বিজেপি সরকারের বিদ্যুৎ ও রেল বেসরকারিকরণের প্রতিবাদে সিআইটিইউ’র ডুকলি মহকুমা কমিটির উদ্যোগে এক  কনভেনশন অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার। কনভেনশন থেকে গোটা রাজ্যের বিজেপি সরকারের বিরুদ্ধে সকল অংশের মানুষকে ঐক্যবদ্ধ জোরদার আন্দোলনে নামার আহ্বান জানিয়েছেন সিআইটিইউ ডুকলি মহকুমা কমিটির কনভেনশন অনুষ্ঠিত হয় ।

এদিনের এই কনভেনশন সম্পর্কে বিস্তারিত বলতে গিয়ে সংগঠনের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক শংকর প্রসাদ দত্ত বলেন, গোটা দেশ ব্যাপী বিজেপি সরকার দেশীয় গুরুত্বপূর্ন সম্পদকে পুঁজিপতিদের হাতে তুলে দিচ্ছে। বিদ্যুৎ বেসরকারি হাতে তুলে দেওয়া হয়েছে। এবারে রেলকেও বেসরকারিকরণের প্রয়াস চলছে। দেশের মানুষের সম্পদকে মুনাফা লাভের নেশায় বিক্রি করে দিচ্ছে বিজেপি সরকার। এদিন এমনই অভিযোগ তুলেছেন তিনি। তার কথায়, মানুষকে জানাতে হবে বিজেপি সরকার সাধারন মানুষকে ঘুমে রেখে কি করছে। জনগন এই বিষয় গুলো।নিয়ে অবগত হলেই পরিবর্তন সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। তাই সাধারন নাগরিকের কাছে সরকারের এই কর্মকাণ্ডগুলি পৌঁছে দিতে গোটা রাজ্য ব্যাপী এই কনভেনশন আয়োজিত হয়েছে বলে জানিয়েছেন তিনি।  
এদিনের এই কনভেনশনে সি আই টি ইউ’র রাজ্য সভাপতি, প্রাক্তন মন্ত্রী মানিক দে, সংগঠনের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক শংকর প্রসাদ দত্ত, সিপিআইএম নেতা নারায়ণ দেব আলোচনা করেছেন। কনভেনশনে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা সমর চক্রবর্তী, সাধন বসু, সৃজন দেব সহ অন্যান্যরা। 

Releated Posts

রাজ্য এবং কেন্দ্রীয় সরকার সর্বদা বিপদগ্রস্থ মানুষের সেবায় সচেষ্ট: পরিবহণ মন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: সচেতনতা ও সহযোগিতার মাধ্যমে কিভাবে দুর্ঘটনার সংখ্যা কমিয়ে আনা যায় সে সম্পর্কে সবাইকে অবহিত করা এবং…

ByByReshmi Debnath Sep 25, 2026

জগৎরামপুরে ঘুমের মধ্যে গায়ে অ্যাসিড পড়ে গুরুতর আহত যুবক

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: কাঠালিয়া ব্লকের জগৎরামপুর এডিসি ভিলেজে ঘুমন্ত অবস্থায় গায়ে অ্যাসিড পড়ে গুরুতর আহত হলেন সুনীল পদ ত্রিপুরা…

ByByReshmi Debnath Sep 25, 2026

কুমারঘাটে রাতভর পুলিশি অভিযান, প্রায় ৩ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার; আটক ৪

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ঊনকোটি জেলার কুমারঘাটে রাতভর পুলিশি অভিযানে প্রায় ৩ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

নেশাগ্রস্ত ছেলের হাতে আক্রান্ত মা-বাবা, ঘরের জিনিসপত্র বিক্রির অভিযোগ

বিশালগড়, ২৫ সেপ্টেম্বর: নেশাগ্রস্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পুলিশের দ্বারস্থ হলেন অসহায় বাবা-মা। ঘটনাটি বিশালগড় থানাধীন গকুলনগর দীনদয়াল…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top