News Flash

  • Home
  • দিনের খবর
  • মথুরায় পুলিশের গুলিতে জখম কুখ্যাত দুষ্কৃতী, পাকড়াও আরও এক অপরাধী
Image

মথুরায় পুলিশের গুলিতে জখম কুখ্যাত দুষ্কৃতী, পাকড়াও আরও এক অপরাধী

মথুরা, ১৬ অক্টোবর (হি.স.): উত্তর প্রদেশের মথুরায় পুলিশের সঙ্গে এনকাউন্টারে জখম হয়েছে কুখ্যাত এক দুষ্কৃতী। এছাড়াও আরও এক অপরাধীকে গ্রেফতার করেছে পুলিশ। গোপাল গোস্বামী নামে এক দুষ্কৃতী পুলিশের গুলিতে জখম হয়েছে, তার পায়ে গুলি লাগে। গোপালের সহযোগী মনীশকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোররাতে এই এনকাউন্টার হয়।

এসএসপি শৈলেশ কুমার পান্ডে বলেছেন, “গোপাল গোস্বামী নামে এক অপরাধী জখম হয়েছে এনকাউন্টারে। তার পায়ে গুলি লাগে। গ্রেফতার করা হয়েছে তার সহযোগী মণীশকে। চেইন ছিনতাইয়ের চেষ্টার পর তারা পালিয়ে যায়। গোপালের বিরুদ্ধে ১৫টিরও বেশি মামলা রয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।” গোপালকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

Releated Posts

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026

ইপিএফও-র ১,৮১৬ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতি মামলায় অনিল আম্বানি-সহ রিলায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (ইপিএফও)-র প্রায় ১,৮১৬.২২ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতির অভিযোগে রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড,…

ByByNews Desk Aug 1, 2026

বিহারে ৯৭৬ কোটি টাকার মাল্টিট্র্যাকিং প্রকল্পে অনুমোদন ভারতীয় রেলের

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): বিহারের আর্থ-সামাজিক উন্নয়নকে আরও গতি দিতে পূর্ব মধ্য রেলের (ইস্ট সেন্ট্রাল রেলওয়ে) দানাপুর-ফতুহা ২৯…

ByByNews Desk Aug 1, 2026

ভগওয়া, সাধুসন্ত ও ভগবান রামের অবমাননা জঘন্য অপরাধ: বাবা রামদেব

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): ভগওয়া (গেরুয়া), সাধুসন্ত, ভগবান রাম বা সনাতন ধর্মের ঐতিহ্যের কোনও অংশের অবমাননা অত্যন্ত আপত্তিকর…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top