News Flash

Image

স্বর্ণ ব্যবসায়ীদের বিক্ষোভ সোনারপুরে

সোনারপুর, ১৬ অক্টোবর (হি. স.) : সোনার দোকানে লুঠ ও ব্যবসায়ীর উপর হামলার ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার না হওয়ায় দক্ষিণ দিনাজপুরের সোনারপুরে আন্দোলনে নামলেন স্বর্ণ ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা সোম‍বার সোনারপুর থানার সামনে বিক্ষোভ দেখান ও স্মারক লিপি জমা দেন। তাদের দাবী প্রশাসন ব্যবস্থা না নিলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন।

১৩ই অক্টোবর সোনারপুরের বারেন্দ্রপাড়ায় একটি সোনার দোকানে দুটি বাইকে করে দুষ্কৃতিরা আসে। তারা দোকানের মধ্যে ঢুকে ব্যবসায়ী সজল বাড়ুই-এর উপর হামলা চালায়। বন্দুকের বাট দিয়ে তার মাথায় মারে। দোকানের মধ্যে থাকা সোনার গয়না ও টাকা লুঠ করে নিয়ে পালায়। পালিয়ে যাওয়ার সময় দুষ্কৃতিরা শুন্যে গুলি চালায় বলেও অভিযোগ। ঘটনার তদন্ত শুরু হলেও এখনও পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি। এরই প্রতিবাদে এদিন আন্দোলন করেন স্বর্ণ ব্যবসায়ীরা। আগামীদিনে আরও বৃহত্তর আন্দোলনে নামার ডাক দিয়েছেন তারা।

Releated Posts

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল কংগ্রেস

কলকাতা, ২২ জুন : দলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার সিদ্ধান্তের বিরুদ্ধে সোমবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল তৃণমূল…

ByByNews Desk Jun 22, 2026

মধ্যপ্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, শ্রমিকবোঝাই পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫, আহত ১৮

ছিন্দওয়াড়া, ২২ জুন : মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়া-বেতুল জাতীয় সড়কে সোমবার সকালে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত পাঁচজন শ্রমিকের মৃত্যু…

ByByNews Desk Jun 22, 2026

দ্রুত অগ্রসর হচ্ছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু, আগামী ৪৮ ঘণ্টায় মুম্বইয়ে বৃষ্টির সম্ভাবনা; উত্তর-পূর্ব ভারতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা

নয়াদিল্লি, ২২ জুন (আইএএনএস): দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ২০২৬ আরও দ্রুত অগ্রসর হচ্ছে এবং আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মহারাষ্ট্রের…

ByByNews Desk Jun 22, 2026

রাজ্য বাজেট নিয়ে সতর্ক থাকার নির্দেশ মমতার, তড়িঘড়ি সমালোচনা না করার বার্তা দলীয় শিবিরে

কলকাতা, ২২ জুন (আইএএনএস): রাজ্যের নতুন সরকারের প্রথম বাজেট নিয়ে তড়িঘড়ি প্রতিক্রিয়া না দেওয়ার জন্য নিজের অনুগত তৃণমূল…

ByByNews Desk Jun 22, 2026
Scroll to Top