News Flash

  • Home
  • খেলা
  • সন্তোষ ট্রফিতে অপরাজেয় ত্রিপুরা মূল পর্বের লক্ষ্যে গ্রুপ রানার্স বহাল
Image

সন্তোষ ট্রফিতে অপরাজেয় ত্রিপুরা মূল পর্বের লক্ষ্যে গ্রুপ রানার্স বহাল

ত্রিপুরা: ০

আন্দামান: ০

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৫ অক্টোবর।। সন্তোষ ট্রফিতে অপরাজেয় ত্রিপুরা। প্রথম ম্যাচে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে ন্যূনতম গোলে জয় পাওয়ার পর দ্বিতীয় ম্যাচে আজ অনেকটাই প্রত্যাশা ছিল অন্ততপক্ষে আন্দামানকেও হারাবে ত্রিপুরা। কেননা আন্দামান তাঁদের প্রথম ম্যাচে আয়োজক মহারাষ্ট্রের কাছে শুন্য-আট গোলে হেরে তালিকায় একেবারে নিচে অবস্থান করে মনের দিক থেকে অনেকটা ভেঙ্গে পড়েছিল। তবে এটা সত্যি, ত্রিপুরার ভাগ্য অনেকটাই সুপ্রসন্ন, কেননা গ্রুপ-এফ এ তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশের ম্যাচটিও গোলশূন্য ড্র তে নিষ্পত্তি হয়েছে। সকাল সাড়ে আটটায় প্রথম ম্যাচে অবশ্য মহারাষ্ট্র ৪-০ গোলে লাক্ষাদ্বীপকে পরাজিত করে টানা জয়ের ধারা অব্যাহত রেখেছে। স্বাভাবিক কারণে দ্বিতীয় রাউন্ডের খেলা শেষে এফ-গ্রুপে ত্রিপুরা এখনও দ্বিতীয় শীর্ষে অবস্থান করছে। উল্লেখ্য, এই স্থানটি অটুট রাখতে পারলে মুল পর্বে খেলার ছাড়পত্র হাতে আসতে পারে। মহারাষ্ট্রের কোলাপুরে ছত্রপতি সাউ স্টেডিয়ামে ৭৭ তম সন্তোষ ট্রফি জাতীয় ফুটবল আসরে ত্রিপুরা ও আন্দামান-নিকোবরের খেলাটি গোলশূন্য অবস্থায় ড্র তে নিষ্পত্তি হয়েছে। দু-দল এক-এক করে পয়েন্ট ভাগ করে নিয়েছে। একই অবস্থা তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশের মধ্যে।‌ গোলশূন্য ড্র-এর সুবাদে দু-দল এক-এক করে পয়েন্ট ভাগাভাগি করে পেয়েছে। ত্রিপুরা দলের পরবর্তী ম্যাচ তেলেঙ্গানার বিরুদ্ধে, আগামী ১৭ অক্টোবর বেলা ১১ঃ৩০ টায়।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top