News Flash

Image

উত্তর জেলায় ২০ লক্ষ টাকার হেরোইন সহ আটক এক

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৫ অক্টোবর : নেশা বিরোধী অভিযানে চুড়াইবাড়ি থানা এবং ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিকের যৌথ অভিযানে সাফল্য মিলেছে। ২০ লক্ষ টাকার হেরোইন সহ গ্রেপ্তার এক। উল্লেখ্য উত্তর জেলায় তৎপরতার সাথে নেশা বিরোধী অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। তাই প্রতিদিন উত্তর জেলার কোন না কোন জায়গা থেকে নেশা কারবারীরা পুলিশের জালে ধরা পড়ছে। শনিবার রাতে গোপন সূত্রে ভিত্তিতে চুরাইবাড়ি থানার ওসি সমরেশ দাসের নেতৃত্বে এবং ধর্মনগর পুলিশ আধিকারিক দেবাশীষ সাহার যৌথ অভিযানে একটি স্কুটিকে আটক করে পুলিশ। স্কুটিটি আসাম থেকে ত্রিপুরায় আসছিল বলে জানা গেছে। এর নাম্বার টিআর০৫-বি-৮২২৩।  চুড়াইবাড়ি থানার সামনে আসতেই স্কুটিটিকে আটক করে তল্লাশিতে পাঁচটি সাবানের কেইসে ১০৫ কৌটা হেরোইন পাওয়া যায় যার মধ্যে ১৯২ গ্রাম হেরোইন ছিল। উত্তর জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানিয়েছেন এই হেরোইনের কালোবাজার মূল্য ২০ লক্ষ টাকা।এদিকে স্কুটি চালক বাহার উদ্দিন(৩২) কে আটক করা হয়েছে। তার বাড়ি চুড়াইবাড়ি থানাধীন শনিছড়া গ্রাম পঞ্চায়েত এলাকায়। এনডিপিএস ধারায় মামলা নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।

Releated Posts

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গৃহীত, অতিরিক্ত দায়িত্ব পেলেন প্রহ্লাদ যোশী

নয়াদিল্লি, ২৫ জুলাই : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শনিবার রাষ্ট্রপতি…

ByBySandeep Biswas Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় নতুন দিশা এসেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন ও নতুন দিশা এসেছে বলে…

ByByNews Desk Jul 25, 2026

কেন্দ্রের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করল সিজেপি

নয়াদিল্লি, ২৫ জুলাই: কেন্দ্রীয় সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করল ককরোচ জনতা পার্টি (সিজেপি)।…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ডিজিপি অনুরাগ ধনকরের অস্বাভাবিক মৃত্যু: হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্তের দাবি মানিক সরকারের

আগরতলা, ২৫ জুলাই: প্রাক্তন পুলিশ মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনকরের আকস্মিক ও অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন…

ByByTaniya Chakraborty Jul 25, 2026
Scroll to Top