News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজ্য সরকার চায় সব অংশের মানুষের মুখে হাসি ফুটুক : মুখ্যমন্ত্রী
Image

রাজ্য সরকার চায় সব অংশের মানুষের মুখে হাসি ফুটুক : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ অক্টোবর: রক্তদান ও বস্ত্রদান দুটোই মহতি উদ্যোগ। রাজ্য সরকার চায় সব অংশের মানুষের মুখে হাসি ফুটুক। এই সরকার আমার সরকার এই ভাবনাকে সৃষ্টি করতে চাই আমরা। আজ টাউন প্রতাপগড়স্থিত শ্রী শ্রী রামচন্দ্রদেবের সমবেত উৎসব মন্দির কমিটির উদ্যোগে আশ্রম প্রাঙ্গণে আসন্ন দুর্গাপুজা উপলক্ষে রক্তদান উৎসব ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার গরিব মানুষদের ভাতা ৭০০ টাকা থেকে পর্যায়ক্রমে বাড়িয়ে ২ হাজার টাকা করেছে। শিক্ষা, স্বাস্থা সব দিক থেকে এগিয়ে যাবার চেষ্টা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের গরিবদের কল্যাণে আয়ুষ্মান ভারত জন আরোগ্য যোজনা নামে বৃহত্তর যোজনা চালু করেছেন। সেই যোজনার মতো রাজ্যেও মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা চালু করা হয়েছে। প্রধানমন্ত্রী গরিবদের জন্য চিন্তাভাবনা করছেন। আমরা চাই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তুলতে।

অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য, মন্দির কমিটির সহ সভাপতি অসীম সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় কর্পোরেটর অঞ্জনা দাস। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করেন এবং রক্তদান শিবিরে রক্তদাতাদের সাথে কথা বলে তাদের উৎসাহিত করেন।

Releated Posts

কলেজছাত্রীকে কুপ্রস্তাব ও উত্যক্তের অভিযোগে যুবক আটক, খোয়াই মহিলা থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: এক কলেজপড়ুয়া ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া এবং দীর্ঘদিন ধরে উত্যক্ত করার অভিযোগে এক যুবককে…

ByByReshmi Debnath Jul 27, 2026

তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমে রিচার্জ পরিষেবা নিয়ে গ্রাহকদেরক্ষোভ, সাংবাদিকের প্রশ্নে উত্তপ্ত পরিস্থিতি

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৭  জুলাই: তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমের রিচার্জ পরিষেবা নিয়ে সোমবার চরম ভোগান্তির মুখে পড়েন বহু গ্রাহক।…

ByByReshmi Debnath Jul 27, 2026

প্রশ্নপত্র ফাঁস, শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি ও ছাত্র আন্দোলন নিয়ে কেন্দ্রকে তোপ প্রদেশ কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: উচ্চশিক্ষা ও চাকরির বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ধারাবাহিক প্রশ্নপত্র ফাঁস, দুর্নীতি এবং শিক্ষা ব্যবস্থার…

ByByReshmi Debnath Jul 27, 2026

দলবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া সাংগঠনিক ব্যবস্থা বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: দলীয় শৃঙ্খলাভঙ্গ ও ধারাবাহিক দলবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া…

ByByReshmi Debnath Jul 27, 2026
Scroll to Top