News Flash

Image

তামুলপুরে সড়ক দুৰ্ঘটনা, হত এক, ধূলিস্যাৎ বাসগৃহ

তামুলপুর (অসম), ১৪ অক্টোবর (হি.স.) : তামুলপুরে ভয়ংকর এক সড়ক দুৰ্ঘটনায় মৃত্যু হয়েছে জনৈক গৃহস্থের। একই ঘটনায় দুরন্ত গাড়ির ধাক্কায় ধূলিস্যাৎ হয়ে গেছে একটি বাসগৃহ।

দুর্ঘটনাটি শুক্রবার রাতে সংঘটিত হয়েছে। জানা গেছে, ভুটান থেকে আগত পিবি ০৪ এই ৮১৮০ নম্বরের পণ্যবাহী একটি ট্ৰেলার জাতীয় সড়কের পার্শ্ববর্তী জনৈক তপন কলিতার বাসগৃহে প্রচণ্ড জোরে ধাক্কা দেয়। প্রচণ্ড ধাক্কা দিয়ে তপন কলিতার ঘরে ঢুকে নিদ্রাচ্ছন্ন একজনকে চাপা দিয়ে মেরে ফেলে ট্রেলারটি। ঘটনায় আরও দুজন আহত হয়েছেন বলে জানা গেছে।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে রাতেই অকুস্থলে ছুটে যায় তামুলপুর সদর থানার পুলিশ। পুলিশ হতাহতদের উদ্ধার করে নিয়ে যায় সরকারি হাসপাতালে। নিহত ব্যক্তির ময়না তদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রেখে আহতদের চিকিৎসা চলছে।

Releated Posts

বন শহিদদের শ্রদ্ধা জানালেন অসমের মুখ্যমন্ত্রী, অরণ্যরক্ষায় ‘বন দুর্গা’র ভূমিকার প্রশংসা

গুয়াহাটি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় বন শহিদ দিবস উপলক্ষে কর্তব্যরত অবস্থায় প্রাণ হারানো বনকর্মীদের প্রতি শ্রদ্ধা জানালেন অসমের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top