News Flash

  • Home
  • প্রধান খবর
  • রাজস্থানের প্রতাপগড়ে বাসের সঙ্গে ট্রলির সংঘর্ষে মৃত ৪, আহত ১৭
Image

রাজস্থানের প্রতাপগড়ে বাসের সঙ্গে ট্রলির সংঘর্ষে মৃত ৪, আহত ১৭

প্রতাপগড়, ১৪ অক্টোবর (হি.স.): রাজস্থানের প্রতাপগড় জেলায় একটি বাসের সঙ্গে ট্রলির সংঘর্ষে চারজনের মৃত্যু হয়েছে। ১৭ জন যাত্রী আহত হয়েছে। শনিবার ভোরে দুর্ঘটনাটি ঘটেছে।জানা গেছে, এদিন ভোরে একটি বাস লাম্বা ডাবরা এবং কাতারন কা খেরা থেকে ৪১ জন যাত্রী নিয়ে সানওয়ালিয়াজি এবং শনি মহারাজের দর্শনের উদ্দেশে রওনা দিয়েছিল। বাসের যাত্রীরা সানওয়ালিয়াজি এবং শনি মহারাজের দর্শনের উদ্দেশে বেরিয়েছিল। সোহাগপুরে একটি ট্রলির সঙ্গে বাসের সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে। প্রতাপগড় জেলার কালেক্টর ইন্দ্রজিৎ যাদব জানিয়েছেন, দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে এবং প্রায় ১৭ জন আহত হয়েছেন।

তিনি আরও জানান, তাদের চিকিৎসার জন্য পুরো মেডিকেল টিম কাজ করছে। তিনি এবং পুলিশ সুপার (এসপি) আহতদের সঙ্গে দেখা করেছেন। তদন্তের পর বিস্তারিত তথ্য জানা যাবে বলেও তিনি উল্লেখ করেন। আহতদের চিকিৎসা চলছে। আহতদের পরিবারও হাসপাতালে এসেছে। হাসপাতাল চত্বরে নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে। গ্রামের পঞ্চায়েত প্রধান জীবনলাল জানান, আমরা গ্রাম থেকে সকাল সাড়ে ৪টে নাগাদ ৪১ জন পুন্যার্থী নিয়ে দর্শনের জন্য রওনা হয়েছিলাম। কিন্তু গ্রাম থেকে কয়েক কিলোমিটার যাওয়ার পরেই, ৫৬ নম্বর জাতীয় সড়কে একটি ট্রলিকে ওভারটেক করতে গিয়ে বাসটি তার সঙ্গে ধাক্কা খায়। দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে। আহত ১৭ জনের চিকিৎসা চলছে।

Releated Posts

পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক ও ২০৩০ অর্থনৈতিক সহযোগিতা কর্মসূচি নিয়ে আলোচনা: মোদি

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর(আইএএনএস) : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শুক্রবার নয়াদিল্লিতে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিরগিজস্তানের বিশকেকে…

ByBySandeep Biswas Sep 11, 2026

বিশ্বনেতাদের স্বাগত ভারতীয় স্বাগত, একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব: ব্রিকস সম্মেলন নিয়ে অমিত শাহ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা উচ্চপর্যায়ের ব্রিকস সম্মেলনে যোগ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিশ্বের নানা ধাক্কা সামলাতে ব্রিকসকে বাণিজ্য বাড়িয়ে সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে ব্রিকস দেশগুলিকে পারস্পরিক বাণিজ্য আরও বাড়ানো এবং সরবরাহ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top