News Flash

  • Home
  • দিনের খবর
  • তদন্তে ফিরলেন ভর্ৎসনার পর অপসারিত ইডি কর্তা
Image

তদন্তে ফিরলেন ভর্ৎসনার পর অপসারিত ইডি কর্তা

কলকাতা, ১৩ অক্টোবর (হি.স.) : নিয়োগ-সহ রাজ্যের সমস্ত মামলা থেকে তাঁকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিংহ। এ বার সেই বিচারপতিই ইডির আবেদন মঞ্জুর করে অপসারিত ইডির সহকারী অধিকর্তা মিথিলেশকুমার মিশ্রকে রাজ্যের সমস্ত তদন্তে ফেরালেন।

মিথিলেশকুমার মিশ্রের বিরুদ্ধে বিচারপতি অমৃতা সিংহের দেওয়া নির্দেশ পুনর্বিবেচনা করার জন্য হাই কোর্টে আর্জি জানিয়েছিল ইডি। সেই আবেদনের প্রেক্ষিতে শুক্রবার বিচারপতি সিংহ জানান, রুদ্ধদ্বার শুনানি হবে। শুনানি কক্ষে পক্ষ এবং বিপক্ষের আইনজীবী ছাড়া কেউ থাকতে পারবেন না।

তার পর শুক্রবার দুপুরে এই শুনানিতে ইডির আবেদন মঞ্জুর করেন বিচারপতি সিংহ। নিয়োগ-সহ সমস্ত মামলায় ফেরানো হল ইডির সহকারী অধিকর্তাকে। দিল্লি থেকে ভার্চুয়াল মাধ্যমে এই শুনানিতে অংশ নিয়েছিলেন ইডির যুগ্ম অধিকর্তা। তিনি জানান, মিথিলেশ দক্ষ অফিসার। তিনি সঠিক ভাবে তদন্ত এগিয়ে নিয়ে যেতে পারবেন।

Releated Posts

জেডিইউতে কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই: লালন সিং

পাটনা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জনতা দল (ইউনাইটেড)-এ কোনও গোষ্ঠীদ্বন্দ্ব বা মতবিরোধ নেই বলে স্পষ্ট করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা…

ByByNews Desk Sep 19, 2026

তৃণমূলের উত্থান-পতনের দায় মমতার নেতৃত্বেই: বিশ্লেষণ

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): বামফ্রন্ট সরকারকে ক্ষমতা থেকে সরানোর লক্ষ্য নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে তৃণমূল কংগ্রেস গড়ে তুলেছিলেন,…

ByByNews Desk Sep 19, 2026

মুঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজের ৩ ডজনের বেশি পড়ুয়া অসুস্থ, খাদ্যে বিষক্রিয়ার আশঙ্কা

পাটনা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): শুক্রবার গভীর রাতে বিহারের মুঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজের হস্টেলে আতঙ্ক ছড়ায়। তিন ডজনেরও বেশি পড়ুয়া…

ByByNews Desk Sep 19, 2026

নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর গ্রেফতারিতে সায়নী ঘোষের প্রতিক্রিয়া, তৃণমূল-কংগ্রেস জোটের আশা

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস মনোনীত প্রার্থী মিলন প্রধানের গ্রেফতারি নিয়ে প্রতিক্রিয়া জানালেন এনসিপিআই সাংসদ…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top