News Flash

  • Home
  • প্রধান খবর
  • অভিষেকের আপ্ত সহায়ককে তলব, ইডির বিরুদ্ধে হাই কোর্টে মামলা
Image

অভিষেকের আপ্ত সহায়ককে তলব, ইডির বিরুদ্ধে হাই কোর্টে মামলা

কলকাতা, ১৩ অক্টোবর, (হি.স.): শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এবার কেন্দ্রীয় তদন্তকারীদের নিশানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়। এবার তাঁকে তলব করল ইডি। সমন পাঠিয়ে তলব করা হয়েছে বলে খবর।

তবে এই তলবের বিরোধিতায় তিনি কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন। জানা গিয়েছে, বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে দ্রুত শুনানির আবেদন জানানো হয়েছে। সোমবার বেলা ১২টা নাগাদ শুনানি হোক, ইডির আইনজীবীকে এমনই সুপারিশ করেছেন বিচারপতি।

গত সপ্তাহে অভিষেকের মা লতা বন্দ্যোপাধ্যায় ও বাবা অমিত বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়। চলতি সপ্তাহে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন অভিষেকের স্ত্রী রুজির বন্দ্যোপাধ্যায়ও। এবার তলবের মুখে পড়লেন তাঁর আপ্ত সহায়ক।

ইডি সূত্রে খবর, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা ও লিপস অ্যান্ড বাউন্ডসের তদন্ত করতে গিয়ে সুমিতের নাম উঠে এসেছে। সেই কারণে সুমিতকে জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারীরা। তাঁকে জিজ্ঞাসাবাদ করে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে বলে মনে করছেন ইডি আধিকারিকরা। তদন্ত করতে গিয়ে একাধিকবার তাঁর নাম উঠে এসেছে বলেই এই তলব।

অন্যদিকে ইডি-র পাঠানো সমনের বিরোধিতা করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অভিষেকের পিএ। হাইকোর্টে সেই মামলার শুনানি রয়েছে সোমবার বেলা ১২টা। এই নিয়ে কলকাতা হাইকোর্টের কী পর্যবেক্ষণ, সেদিকেই নজর থাকবে সকলের। এর আগে কয়লা পাচারকাণ্ডে একাধিকবার সুমিতকে তলব করেছিল ইডি।

Releated Posts

 ‘অনুপ্রবেশ, দুর্নীতি ও নারী নির্যাতনের বিরুদ্ধে ভোট’—বঙ্গ ভোটে বার্তা শাহর

কলকাতা, ২২ এপ্রিল (আইএএনএস): চলতি পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন শুধু বিজেপির পক্ষে ভোট নয়, বরং “অবৈধ অনুপ্রবেশ, দুর্নীতি এবং…

ByByNews Desk Apr 22, 2026

খাড়গে ‘সন্ত্রাসী’ ও ‘সন্ত্রাসের বিরুদ্ধে কঠোরতা’র পার্থক্য বোঝেন না: উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণন

বিডার (কর্ণাটক), ২২ এপ্রিল (আইএএনএস): কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে কটাক্ষ করে উপরাষ্ট্রপতি সি.পি. রাধাকৃষ্ণন মন্তব্য করলেন, তিনি নাকি…

ByByNews Desk Apr 22, 2026

পাহালগাম হামলার বর্ষপূর্তিতে জয়শঙ্করের বার্তা, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অটল অবস্থান

নয়াদিল্লি, ২২ এপ্রিল (আইএএনএস): পাহালগাম সন্ত্রাসবাদী হামলার প্রথম বর্ষপূর্তিতে নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াই জারি রাখার…

ByByNews Desk Apr 22, 2026

অগ্রগতি সত্ত্বেও তামিলনাড়ু ভোটে নারী প্রার্থী মাত্র প্রায় ১২ শতাংশ

চেন্নাই, ২২ এপ্রিল (আইএএনএস): তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে গত কয়েক দশকে নারী অংশগ্রহণ ধীরে ধীরে বাড়লেও এখনও প্রার্থীপদে পুরুষদেরই…

ByByNews Desk Apr 22, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top