News Flash

  • Home
  • প্রধান খবর
  • দুর্গাপুজোর আগেই কয়েকশো শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভার
Image

দুর্গাপুজোর আগেই কয়েকশো শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভার

কলকাতা, ১২ অক্টোবর (হি.স.) : দুর্গাপুজোর আগেই কয়েকশো শিক্ষক নিয়োগের সিদ্ধান্তে সিলমোহর দিল রাজ্য মন্ত্রিসভা। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবন কালীঘাটে বসেছিল রাজ্য মন্ত্রিসভার বৈঠক। সেই বৈঠকে রাজ্যের বিভিন্ন সরকারি স্কুলে শিক্ষক নিয়োগের বিষয়ে আলোচনা হয়। পরে মন্ত্রিসভার সিদ্ধান্তের কথা সাংবাদিক বৈঠক করে ঘোষণা করেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

তিনি বলেন, ‘‘উর্দু মাধ্যম বিদ্যালয়ের জন্য দেখা যাচ্ছে যে তারা সেখানে পার্ট টাইম ও প্যারা টিচার চেয়েছিলেন। তাই চুক্তির ও আংশিক সময়ের, প্যারা টিচারের পদ তৈরি করার প্রস্তাব আজকের বৈঠকে গৃহীত হয়েছে।’’ এই পর্যায়ে কত শিক্ষক নিয়োগ করা হবে, তা উর্দু অ্যাকাডেমির সঙ্গে আলোচনার পর জানানো হবে বলে মন্তব্য করেছেন ব্রাত্যবাবু। শিক্ষামন্ত্রী আরও দাবি, উর্দু মাধ্যম বিদ্যালয়ে বিরাট সংখ্যায় শিক্ষক নিয়োগ হবে।

এ ছাড়াও বিদ্যালয় শিক্ষা ক্ষেত্রে উপ-আঞ্চলিক ভাষা প্রসারের জন্য উত্তরবঙ্গের জেলাগুলিতে ১৯৮টি রাজবংশী স্কুলে ৩৯৪ জন পার্শ্বশিক্ষক এবং ৩৮৫ জন শিক্ষাকর্মী নিয়োগের প্রস্তাব গৃহীত হয়েছে। শিক্ষামন্ত্রী জানিয়েছেন প্রত্যেকটি আঞ্চলিক ভাষা, যেমন নেপালি, রাজবংশী, কামতাপুরি, সাঁওতালি ভাষার প্রচার এবং প্রসারের জন্য শিক্ষার অধিকার আইনে শিক্ষা দফতরে নতুন একটি শাখা তৈরি হয়েছে বলেও জানানো হয়। এ বার থেকে এই বিষয় সংক্রান্ত কোনও প্রশ্ন জমা পড়লে তার উত্তর দিতে বাধ্য থাকবে শিক্ষা দফতর। এমনটাই জানানো হয়েছে।

Releated Posts

শিক্ষা ও প্রশাসনিক সংস্কারের ওপর জোর সোনম ওয়াংচুকের, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাকে গণতন্ত্রের জয় বলে মন্তব্য

গুরুগ্রাম, ২৫ জুলাই(আইএএনএস) : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষা ব্যবস্থা এবং প্রশাসনিক কাঠামোতে ব্যাপক সংস্কারের প্রয়োজনীয়তার…

ByBySandeep Biswas Jul 25, 2026

বিহার বন্‌ধে অশান্তি: পাটনায় পুলিশ-বিক্ষোভকারীদের সংঘর্ষ, রাজ্যজুড়ে জনজীবনে ব্যাঘাত

পাটনা, ২৫ জুলাই (আইএএনএস) : ছাত্র সংগঠনগুলির ডাকা বিহার বন্‌ধকে ঘিরে শনিবার পাটনায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। শহরের…

ByBySandeep Biswas Jul 25, 2026

বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য জমি অধিগ্রহণের বিরোধিতায় কৃষকদের পাশে বিজেপি, বিকল্প স্থান চাইলেন বি.ওয়াই. বিজয়েন্দ্র

বেঙ্গালুরু, ২৫ জুলাই (আইএএনএস): বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের জন্য কৃষিজমি অধিগ্রহণের প্রস্তাবের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকদের সমর্থন জানালেন…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় প্রিয়াঙ্কা গান্ধী: ‘দেশের যুবসমাজের কণ্ঠস্বর কেউ কখনও স্তব্ধ করতে পারবে না’

ওয়েনাড়, ২৫ জুলাই (আইএএনএস): দেশজুড়ে পরীক্ষায় অনিয়মের অভিযোগে জবাবদিহির দাবিতে চলা বিক্ষোভের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top