News Flash

  • Home
  • দিনের খবর
  • ইডি-র নজরে এবার মধ্যমগ্রামে লটারি ব্যবসায়ীর ছাপাখানা
Image

ইডি-র নজরে এবার মধ্যমগ্রামে লটারি ব্যবসায়ীর ছাপাখানা

উত্তর ২৪ পরগনা, ১২ অক্টোবর, (হি.স.) : বৃহস্পতিবার সকালে মধ‍্যমগ্রামের সুকান্ত নগরে একটি লটারি ছাপাখানায় ইডি-র তল্লাশি শুরু হয়। ছয়টি গাড়ি নিয়ে দশ-বারো জনের ইডি টিম হানা দেয় বলে জানা গিয়েছে।

কারখানার গেট বন্ধ করে চলে তল্লাশি শুরু হয় বলে জানা যায়। প্রশ্ন ওঠে, একাধিক তৃণমূল নেতার লটারি জেতার ব্যাপারেই কী এই তল্লাশি চলছে? সেই নিয়ে শুরু হয়েছে জল্পনা। রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে শুরু পুর নিয়োগ দুর্নীতি একাধিক বিষয় নিয়ে তদন্ত করছে ইডি। এর মধ্যে লটারি ব্যবসায়ীদের ইডি-র স্ক্যানারের তলায় ফেলা হচ্ছে বলে জানা গিয়েছে।

লটারির ব্যবসা থেকে বেআইনি পথে কোন আয় হচ্ছে কিনা, সম্পত্তির হদিশ খুঁজে দেখতেই ইডি, আয়কর দফতর হানা দিচ্ছে বলেই মনে করা হচ্ছে। সূত্রে খবর, লটারির টিকিট থেকে কোটি কোটি টাকা ঢুকেছে একাধিক তৃণমূল নেতার অ্যাকাউন্টে। সেই টাকার লেনদেন সংক্রান্ত বিষয়ে ইডি যাচাই করে দেখার জন্য একাধিক জেলায় লটারি ব্যবসায়ীর বাড়িতে হানা দিচ্ছে কেন্দ্রীয় সংস্থা। এমনকি, লটারি ব্যবসায়ীদের সঙ্গে শাসক দলের বা কোনও প্রভাবশালী নেতাদের কোনও যোগাযোগ আছে কিনা সে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Releated Posts

হরিদ্বার থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের হোটেল থেকে উদ্ধার

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরাখণ্ডের হরিদ্বারের গঙ্গনহর এলাকা থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের একটি হোটেল থেকে নিরাপদে…

ByByNews Desk Sep 9, 2026

কোটা শিশু নির্যাতনকাণ্ডে ডিএনএ, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের কোটায় তিন বছরের এক শিশুকন্যার কথিত যৌন নির্যাতনের ঘটনায় সন্দেহভাজন অভিযুক্তকে শনাক্ত করতে…

ByByNews Desk Sep 9, 2026

দ্বিতীয় দফার পুরভোট প্রচারের শেষ দিনে জয়পুরে রোড শো রাজস্থানের মুখ্যমন্ত্রীর

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের দ্বিতীয় দফার পুরসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে বুধবার জয়পুরে রোড শো করলেন রাজ্যের…

ByByNews Desk Sep 9, 2026

রোগী রেফারে কড়া নির্দেশিকা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের, আগে স্থিতিশীল করতে হবে সংকটাপন্ন রোগীকে

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): সংকটাপন্ন রোগীদের প্রয়োজন ছাড়াই এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার করার দীর্ঘদিনের প্রবণতা বন্ধ…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top