News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চাঁদার জুলুম অব্যাহত, লক্ষাধিক টাকা চাঁদা না দেওয়ায় এক সংখ্যালঘু পরিবারের উপর হামলা বিশালগড়ে
Image

চাঁদার জুলুম অব্যাহত, লক্ষাধিক টাকা চাঁদা না দেওয়ায় এক সংখ্যালঘু পরিবারের উপর হামলা বিশালগড়ে

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১২ অক্টোবর: অতিরিক্ত চাঁদা না দেওয়ায় এক সংখ্যালঘু পরিবার তথা বিশালগড় জেলা কংগ্রেসের সহসভাপতির উপর আক্রমনের অভিযোগ উঠেছে স্থানীয় ক্লাবের বিরুদ্ধে। ঘটনা বিশালগড়ের রাউতখলা এলাকায়। ঘটনার বিবরণে প্রকাশ, বিশালগড়ের রাউতখলা যুব সংস্থা’র কতিপয় সদস্যদের দ্বারা স্থানীয় সংখ্যালঘু নাগরিক দুলাল মিয়া এবং তার ছেলেকে শারীরিকভাবে নিগৃহীত হয়েছে বলে অভিযোগ। তাদের ক্লাবে ডেকে নিয়ে গিয়ে দূর্গাপূজোর চাঁদা বাবদ ৫ লক্ষ টাকা দাবি করে ক্লাব সদস্যরা, এমনই জানিয়েছেন তিনি।
 দুলাল মিয়ার দ্বারা এই পাঁচ লক্ষ টাকা দেওয়া অসম্ভব বলে ক্লাব কর্তৃপক্ষকে জানিয়ে দেন। তবে তাতেই ক্ষান্ত হয়নি ক্লাব কর্তৃপক্ষরা। তারা তাকে ও তার ছেলেকে জোর করে ক্লাবে আটকে রাখে এবং বেধড়ক মারধর করে বলে অভিযোগ তুলেছেন দুলাল মিয়া। এমনকি কংগ্রেস নেতাকে প্রাণনাশের হুমকি এমনকি টাকা না দিলে এলাকা ছাড়তে হবে বলেও হুমকি দেয় ক্লাবের সদস্যরা। দুলাল মিয়ার স্ত্রী উনার স্বামী ও ছেলেকে ছাড়িয়ে আনতে ক্লাব কর্তৃপক্ষের শরণাপন্ন হলে তাঁকেও শারীরিকভাবে হেনস্থা এবং প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। বর্তমানে দুলাল মিয়া বর্তমানে হাপানিয়া হাসপাতালে চিকিৎসাধীন। বিশালগড় জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে।  ঘটনার সঙ্গে জড়িত সকল চাঁদাবাজ অপরাধীদের আইনত কঠোর শাস্তি প্রদানের জন্য প্রশাসনের কাছে দাবিও জানানো হয়েছে।

Releated Posts

কমলপুরে পুকুরে আবর্জনা ফেলার অভিযোগে ক্ষোভ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি এলাকাবাসীর

আগরতলা, ২ আগস্ট: ধলাই জেলার কমলপুর নগর পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ডের ঋষিপাড়া এলাকায় একটি ব্যক্তিগত পুকুরে আবর্জনা ফেলার…

ByByReshmi Debnath Aug 2, 2026

কমলাসাগরে কালো গ্লাস ফিল্ম অপসারণ অভিযান ঘিরে পুলিশ-অটোচালকদের বচসা

আগরতলা, ২ আগস্ট:  কমলাসাগরের লেম্বুতুলি এলাকায় রবিবার গাড়ির কালো গ্লাস ফিল্ম (গ্লাস পেপার) অপসারণ ও ট্রাফিক আইন প্রয়োগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

খুমুলুঙ হাসপাতালের সামনে থেকে চুরি হওয়া অটো উদ্ধার, বিশ্রামগঞ্জে জঙ্গলে ফেলে পালাল চোরেরা

আগরতলা, ২ আগস্ট: খুমুলুঙের খেরেংবার হাসপাতালের সামনে থেকে চুরি হওয়া একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করেছে বিশ্রামগঞ্জ থানার পুলিশ।…

ByByReshmi Debnath Aug 2, 2026

৩০ লক্ষ টাকার বাজেটে কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়নের ৫৯তম দুর্গাপূজা, ‘কাচের মায়াজাল’ থিমে চমক

আগরতলা, ২ আগস্ট: রাজধানী আগরতলার অন্যতম ঐতিহ্যবাহী কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়ন এ বছর ৩০ লক্ষ টাকার বাজেটে তাদের ৫৯তম…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top