News Flash

  • Home
  • দেশ
  • মুর্শিদাবাদে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে মৃত ১, জখম ৪
Image

মুর্শিদাবাদে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে মৃত ১, জখম ৪

মুর্শিদাবাদ, ১২ অক্টোবর (হি.স.) : মুর্শিদাবাদের হরিহরপাড়ার বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে কেঁপে উঠল এলাকা। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে। ঘটনায় মৃত্যু হয়েছে সাজিজুল শেখ নামে এক ব্যক্তির। ঘটনায় জখম ৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, এদিন দুপুরে স্থানীয় বাসিন্দারা অনেকেই বাড়িতে বিশ্রাম করছিলেন। আচমকা বিকট শব্দ শোনা যায়। একটি কলা গাছের বাগানের দিক থেকে শব্দ শুনতে পেয়ে ছুটে যান তাঁরা। দেখা যায়, রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন বেশ কয়েকজন। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে বোমা। জখম অবস্থায় দু’জন পালানোর চেষ্টাও করেন। কিছুদূরে গিয়ে পড়ে যান তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হরিহরপাড়া থানার পুলিশ। জখমদের হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

আট অভিযানে ৭৪০ কেজি গাঁজা-চরস বাজেয়াপ্ত, গ্রেফতার ১৩

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): গত দুই সপ্তাহে দেশজুড়ে আটটি বড় অভিযানে প্রায় ৭৪০ কেজি গাঁজা ও চরস বাজেয়াপ্ত…

ByByNews Desk Sep 9, 2026

অধিবেশনের বাকি সময়ের জন্য তেলঙ্গানা বিধানসভা থেকে সাসপেন্ড বিআরএসের ২১ বিধায়ক

হায়দরাবাদ, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিধানসভার অধিবেশন চলাকালীন বারবার বিক্ষোভ ও সভার কাজ ব্যাহত করার অভিযোগে বর্ষাকালীন অধিবেশনের বাকি…

ByByNews Desk Sep 9, 2026

বিক্ষিপ্ত বৃষ্টির জেরে চেন্নাইয়ে ডেঙ্গু নজরদারি ও মশা নিয়ন্ত্রণে জোর

চেন্নাই, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিক্ষিপ্ত বৃষ্টির জেরে জল জমে নতুন করে মশার প্রজননস্থল তৈরি হওয়ার আশঙ্কায় চেন্নাইয়ের গ্রেটার…

ByByNews Desk Sep 9, 2026

গুজরাটে বিরোধীদের কটাক্ষ মোদির, বললেন—‘মিথ্যার গুঞ্জন নয়, সত্যের হুঙ্কারের সঙ্গে রয়েছে ভারতের যুবসমাজ’

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে ডেডিকেটেড ফ্রেইট করিডরের সুফল ব্যাখ্যা করতে গিয়ে মঙ্গলবার রাজনৈতিক বিরোধীদের কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top