News Flash

  • Home
  • খেলা
  • ইন্দোরে অনূর্ধ্ব ১৯ মহিলা ক্রিকেটে ত্রিপুরা আজ বেঙ্গল-এর মুখোমুখি
Image

ইন্দোরে অনূর্ধ্ব ১৯ মহিলা ক্রিকেটে ত্রিপুরা আজ বেঙ্গল-এর মুখোমুখি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ অক্টোবর।। ত্রিপুরার মেয়েরা আগামীকাল খেলতে নামবে বেঙ্গল-এর বিরুদ্ধে। খেলা ইন্দোরে, হোলকার স্টেডিয়ামে । ৮ ও ১০ অক্টোবর পর পর দুই রাউন্ডের খেলায় দু-দলের পারফরম্যান্স বিচার-বিশ্লেষণে অনেকটা সম পর্যায়ের দল মনে হলেও কোন দল কাউকে হালকা ভাবে নিতে চাইছে না। উল্লেখ্য, রবিবারে বাংলা তাদের প্রথম ম্যাচে উত্তরাখণ্ডের কাছে ৪ উইকেটে পরাজিত হলেও মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে ৫২ রানে দুর্দান্ত জয় পেয়েছে ছত্তিশগড়কে হারিয়ে। ত্রিপুরাও প্রথম ম্যাচে হরিয়ানার কাছে ৯ উইকেটে পরাজয় স্বীকার করলেও মঙ্গলবারে দ্বিতীয় ম্যাচে নাগাল্যান্ডকে ৬০ রানের ব্যবধানে পরাজিত করে বাংলার সঙ্গে পয়েন্ট তালিকায় সমপর্যায়ে রয়েছে। বলাবাহুল্য, বাংলা দলের ক্রিকেটারদের ব্যাটিং সাইট তুলনামূলক প্রকট মনে হচ্ছে। কেননা, প্রথম ম্যাচে উত্তরাখণ্ডের বিরুদ্ধে ৫০ ওভারে আট উইকেটে ১৮৫ রান এবং দ্বিতীয় ম্যাচে ছত্তিশগড়ের বিরুদ্ধে ৪৩.৫ ওভার খেলে সব কটি উইকেট হারিয়ে ১৫২ রান সংগ্রহ করেছিল। ত্রিপুরাদের ক্রিকেটের রা প্রথম ম্যাচে হরিয়ানার বিরুদ্ধে ৬৩ রানে ইনিংস গুটিয়ে নেয়। তবে দ্বিতীয় ম্যাচে নাগাল্যান্ডের বিরুদ্ধে ৪৭.৪ ওভার খেলে সব কটি উইকেট হারিয়ে ১৪৯  রান সংগ্রহ করেছিল। আগামীকাল মাঠে কোন দল কেমন খেলে তাই এখন দেখার বিষয়। উল্লেখ্য, আগামীকাল গ্রুপের অপর দুই খেলায় ছত্রিশগড় খেলবে উত্তরাখান্ডের বিরুদ্ধে এবং হরিয়ানায় খেলবে নাগাল্যান্ডের বিরুদ্ধে। হরিয়ানা আপাতত টানা দুই ম্যাচে জিতে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে।

Releated Posts

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026

ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান

ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…

ByByNews Desk Jun 13, 2026

বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার

ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…

ByByNews Desk Jun 13, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top