News Flash

  • Home
  • দেশ
  • শোপিয়ান এনকাউন্টারে খতম দুই লস্কর জঙ্গি
Image

শোপিয়ান এনকাউন্টারে খতম দুই লস্কর জঙ্গি

শোপিয়ান, ১০ অক্টোবর (হি.স.) : জম্মু-কাশ্মীরের শোপিয়ান জেলার আলশিপোরায় মঙ্গলবার ভোরে সেনা ও পুলিশ বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে ২ জঙ্গির। এনকাউন্টারে ২ জঙ্গির মৃত্যুর খবরটি নিশ্চিত করে টুইট করেছে কাশ্মীর জোন পুলিশ। মৃত ২ জঙ্গি লস্কর-ই-তৈবার সদস্য এবং কাশ্মীরি পণ্ডিত হত্যার সঙ্গে যুক্ত বলে পুলিশ জানিয়েছে। তবে এই গুলির লড়াইয়ে এখনও পর্যন্ত সেনা বা পুলিশকর্মীর হতাহতের খবর নেই। এই এলাকায় আরও অনেক জঙ্গি লুকিয়ে থাকার সম্ভাবনা রয়েছে।

পুলিশ সূত্রে খবর, শোপিয়ান জেলার আলশিপোরা এলাকায় জঙ্গিদের আত্মগোপন করার খবর পেয়ে মঙ্গলবার ভোররাতে সেনা ও জম্মু-কাশ্মীর পুলিশ যৌথভাবে অভিযানে নামে। সেনা-পুলিশের উপস্থিতি টের পেয়েই জঙ্গিরা গোপন ডেরা থেকে গুলি ছুঁড়তে শুরু করে। নিরাপত্তা বাহিনীও পাল্টা গুলি চালায়। দু-পক্ষের গুলির লড়াই চলার সময়ই ২ জঙ্গির মৃত্যু হয়। শেষ পাওয়া খবর পর্যন্ত, আরও জঙ্গি আলশিপোরা এলাকায় রয়েছে। নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই চলছে।
মঙ্গলবার কাশ্মীর জোন পুলিশ টুইটারে জানিয়েছে, মৃত ২ জঙ্গির নাম মোরিফত মকবুল ও জাজমিন ফারুখ ওরফে আবরার। দুজনেই লস্কর-ই-তৈবা জঙ্গি সংগঠনের সদস্য। কাশ্মীরি পণ্ডিত সঞ্জয় শর্মাকে হত্যার ঘটনায় এই দুই জঙ্গি জড়িত ছিল। প্রসঙ্গত, গত ফেব্রুয়ারিতে জঙ্গিদের গুলিতে মৃত্যু হয় কাশ্মীরি পণ্ডিত সঞ্জয় শর্মার। পেশায় ব্যাঙ্কের নিরাপত্তারক্ষী সঞ্জয় শর্মাকে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার আচান এলাকায় বাজারের মধ্যেই গুলি করে হত্যা করা হয়। তারপর তাঁকে হাসপাতালে ভর্তি করা হলেও বাঁচানো যায়নি। এই ঘটনার দু-দিন পরই পুলওয়ামার পাদদামপোরা গ্রামে জঙ্গি অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। সেই অভিযানে নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃত্যু হয় সঞ্জয় শর্মা খুনে জড়িত আরেক জঙ্গি, আকিব মুস্তাক ভাট।

Releated Posts

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top