News Flash

  • Home
  • ত্রিপুরা
  • এডুকেশন আইকন অ্যাওয়ার্ড পেল ধর্মনগরের এক্সিম একাডেমি
Image

এডুকেশন আইকন অ্যাওয়ার্ড পেল ধর্মনগরের এক্সিম একাডেমি

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১০ অক্টোবর: ডিজিটাল মাধ্যমকে শিক্ষার অঙ্গ হিসেবে বেছে নিয়ে ২০১৭ সালের ডিসেম্বর মাসে ধর্মনগরের নয়া পাড়াতে শুরু হয়েছিল এক্সিম একাডেমি। নার্সারি এবং এল কেজি মিলিয়ে মোট ৩৩ জন ছাত্র-ছাত্রীকে নিয়ে এই স্কুলের জয়যাত্রা শুরু হয়েছিল। এখন এই স্কুলটি পঞ্চম শ্রেণী পর্যন্ত রয়েছে এবং তার ছাত্র-ছাত্রী সংখ্যা ৩৫০ ছাড়িয়ে গেছে বলে স্কুলের অধ্যক্ষ অরিন্দম ভট্টাচার্য জানিয়েছেন। ২০২৩ এর ২৩ সেপ্টেম্বর এই স্কুলটি টেকনোলজিকাল এডভান্সমেন্ট এর জন্য কাইটস ক্রাফট প্রোডাকশনের শ্রেষ্ঠ এডুকেশন আইকন অ্যাওয়ার্ড পেল সারা ভারতবর্ষের মধ্যে। 

বর্তমান শিক্ষাব্যবস্থায় ডিজিটাল ব্যবস্থা অর্থাৎ অত্যাধুনিক পদ্ধতির মাধ্যমে শিক্ষাদানের যে পন্থা তাকে অবলম্বন করে এই ইংলিশ মিডিয়াম স্কুলটি ভারতবর্ষের মধ্যে একটি শ্রেষ্ঠ স্কুলের মর্যাদা অর্জন করল। স্কুলের অধ্যক্ষ অরিন্দম ভট্টাচার্য জানান আগামী বছর ষষ্ঠ শ্রেণি পর্যন্ত স্কুলটি উন্নত হচ্ছে তখন অত্যাধুনিক শিক্ষা ব্যবস্থার পন্থা গ্রহণ করে স্কুলের ট্রানজেকশন ক্যাশলেস এবং শিক্ষা ব্যবস্থা হবে বুক ক্লাস। উল্লেখ্য  উত্তর জেলায়  এই ধরনের বিদ্যালয় এই প্রথম। ১৫ জন শিক্ষক শিক্ষিকা, ১১ জন আন্টি এবং দুইজন অফিসিয়াল স্টাফ নিয়ে চলছে এই স্কুলটি। ছয় বছরে স্কুলের পক্ষে এডুকেশন আইকন অ্যাওয়ার্ড একটি বিশাল প্রাপ্তি বলে জানান স্কুল কর্তৃপক্ষ। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডিজিটাল ব্যবস্থাকে প্রাধান্য দিয়ে গুটিগুটি পায়ে এগিয়ে চলেছে এই স্কুলটি এরই ফলস্বরূপ সারা ভারতবর্ষের মধ্যে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের দিক দিয়ে ভারতবর্ষের মধ্যে শ্রেষ্ঠ পুরস্কার পাওয়া স্কুল কর্তৃপক্ষের কাছে একটা বিশাল প্রাপ্তি এবং দীর্ঘদিনের ফসল বলে পরিগণিত করা হয়।

Releated Posts

দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান: বুধবার থেকে শুরু জেলা স্তরের প্রশিক্ষণ পর্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ আগস্ট: নির্ধারিত কর্মসূচি হাতে নিয়ে সাংগঠনিক কার্যক্রমে জোর দিচ্ছে প্রদেশ বিজেপি। দলের উদ্যোগে শুরু…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

মাতাবাড়িতে একাধিক সাংগঠনিক কর্মসূচিতে প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায়, ৬৭ ভোটারের বিজেপিতে যোগদান

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৪ আগস্ট: সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও জনসংযোগ সম্প্রসারণের লক্ষ্যে মঙ্গলবার দিনভর ৩২ মাতাবাড়ি বিধানসভা এলাকায় একাধিক কর্মসূচিতে অংশ…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগে যুবক আটক, চাঞ্চল্য

আগরতলা, ৪ আগস্ট: নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে একটি বেকারি কারখানায় প্রবেশ এবং ব্ল্যাকমেইলের চেষ্টার অভিযোগে এক যুবককে আটক…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

বকেয়া সুবিধা ও নিয়োগের দাবিতে সরব ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

আগরতলা, ৪ আগস্ট: কর্মচারীদের দীর্ঘদিনের বিভিন্ন দাবি-দাওয়া বাস্তবায়নের দাবিতে সরব হয়েছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স ফেডারেশন এবং ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 4, 2026
Scroll to Top