নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ অক্টোবর : স্বামীকে খুনের দায়ে স্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিলেন খোয়াই জেলার জেলা ও দায়রা জজ আদালত। ঘটনার বিবরণে প্রকাশ, ১২.০৩.২০২৩ তারিখে রাতে দা দিয়ে খোয়াই রামচন্দ্রঘাট এলাকার বাসিন্দা স্বামী রবীন্দ্র তাঁতির মাথা কেটে ফেলেছিলেন স্ত্রী সাবিত্রী তাঁতি(৪০)। চাঞ্চল্যকর এই ঘটনার পর স্ত্রী সাবিত্রী তাঁতিকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তার বিরুদ্ধে ইউ/এস ৩০২ আইপিসি ধারায় মামলা নিয়েছিল পুলিশ। খোয়াই থানায় এই মামলার নম্বর ছিল, ১৮/২০২২। তারই পরিপ্রেক্ষিতে দীর্ঘ সাবাল জবাবের পর সোমবার খোয়াই জেলার জেলা ও দায়রা জজ আদালত এই মামলার শুনানি দিয়েছেন। এই মামলায় সাবিত্রী তাঁতিকে দোষী সাব্যস্ত করেছে আদালত এবং তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছে।

স্বামীকে খুনের দায়ে স্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিল আদালত
Tags:
Releated Posts
ধলেশ্বরে মায়ের রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, ছেলের বিরুদ্ধে হত্যার অভিযোগ
আগরতলা, ২৬ জুন: রাজধানীর ধলেশ্বর ১৮ নম্বর রোড এলাকায় এক মহিলার রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি…
কৃষির উন্নয়ন ছাড়া রাজ্য বা দেশের উন্নয়ন কোন ভাবেই সম্ভব নয়: মুখ্যমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুন: গ্রামীণ এলাকার অগ্রগতির মূল ভিত্তি হচ্ছে কৃষি। কৃষির উন্নয়ন ছাড়া রাজ্য বা দেশের…
অসম, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে জেএমবির নেটওয়ার্ক বিস্তারের চেষ্টার অভিযোগে ১১ জনের বিরুদ্ধে এনআইএ-র চার্জশিট
গুয়াহাটি, ২৬ জুন: নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)-এর একটি শাখার মাধ্যমে অসম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ-সহ উত্তর-পূর্বাঞ্চলে জঙ্গি…
রামনগর বিস্ফোরণের কারণ খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন
আগরতলা, ২৬ জুন: রামনগর আবাসনে বিস্ফোরণে একজনের মৃত্যুর পর ঘটনার কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন…
















