News Flash

  • Home
  • দেশ
  • বিভিন্ন ক্ষেত্রে অসামান্য কৃতিত্ব অর্জনকারী বিশেষ ক্ষমতাসম্পন্নদের রাজ্য পুরস্কার প্রদান কেজরিওয়ালের
Image

বিভিন্ন ক্ষেত্রে অসামান্য কৃতিত্ব অর্জনকারী বিশেষ ক্ষমতাসম্পন্নদের রাজ্য পুরস্কার প্রদান কেজরিওয়ালের

নয়াদিল্লি, ৯ অক্টোবর (হি.স.) : দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বিভিন্ন ক্ষেত্রে অসামান্য কৃতিত্ব অর্জনকারী বিশেষ ক্ষমতাসম্পন্নদের রাজ্য পুরস্কারে সম্মানিত করেছেন। সোমবার মুখ্যমন্ত্রী সেইসব বিশেষ ক্ষমতাসম্পন্ন ব্যক্তিদের পুরস্কার দিয়ে সম্মানিত করেছেন যারা তাদের প্রতিবন্ধকতা সত্ত্বেও বিভিন্ন ক্ষেত্রে কাজ করে দুর্দান্ত সাফল্য অর্জন করেছেন। বিভিন্ন ক্ষেত্রে প্রশংসনীয় কাজ করেছেন এমন ১১ জন বিশেষ ক্ষমতাসম্পন্নকে অরবিন্দ কেজরিয়াল পুরস্কার দিয়েছেন। এছাড়াও মুখ্যমন্ত্রী চারজন অলিম্পিক খেলোয়াড়কেও রাজ্য পুরস্কারে সম্মানিত করেছেন।

ডাঃ আম্বেদকর হাসপাতাল এবং গুরু তেগ বাহাদুর হাসপাতাল, বিশেষ ক্ষমতাসম্পন্নদের জন্য বিশেষ কাজ করে। এই দুই হাসপাতালকেও সম্মানিত করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী সমাজকল্যাণ দফতর প্রকাশিত ম্যাগাজিন প্রকাশের পাশাপাশি পেনশনভোগীদের সুবিধার্থে ‘ধরোহর’ মোবাইল অ্যাপও চালু করেন। সিভিল লাইন্সের শাহ অডিটোরিয়ামে এই সম্মান বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানে ভাষণে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, এঁনারা তাদের অক্ষমতাকে শক্তিতে রূপান্তরিত করেছে এবং শারীরিকভাবে সক্ষম মানুষদেরও পিছনে ফেলে দিয়েছে। মুখ্যমন্ত্রী আরও বলেন, এই বিশেষ ক্ষমতাসম্পন্নরা তাদের জীবনে অনেক বেশি কিছু অর্জন করেছেন। ভবিষ্যতেও এনারা ভাল কিছু করে দেখাতে চান, এনাদের থেকে আমাদের অনুপ্রেরণা নেওয়া উচিত। এনারা প্রমাণ করেছেন, যে জিনিসগুলি যেমন আছে তেমনভাবেই মেনে নেওয়া উচিত এবং দুঃখ না করে দেশের জন্য কিছু করা উচিত।

Releated Posts

সিইসি জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে ২ অক্টোবর থেকে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার শনিবারের মধ্যে পদত্যাগ না করলে আগামী ২…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এনইপি শিক্ষার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তা ও সৃজনশীলতাকে গুরুত্ব দেয়: প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় শিক্ষানীতি (এনইপি) ২০২০ শিক্ষাব্যবস্থার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তাভাবনা, সৃজনশীলতা, পরীক্ষামূলক শিক্ষা এবং সমস্যা সমাধানের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

সিইসি-কে নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যের সমালোচনায় বিজেপি, ‘ভাষা অনভিপ্রেত’ দাবি নেতাদের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে লোকসভার বিরোধী দলনেতা…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

মেক ইন ইন্ডিয়া’র প্রভাব সর্বক্ষেত্রে দৃশ্যমান, বললেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের ১২ বছর পূর্তি উপলক্ষে এর সাফল্য ও বিভিন্ন ক্ষেত্রে প্রভাবের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top