করিমগঞ্জ (অসম) ৯ অক্টোবর (হি.স.) : সমগ্র রাজ্যের সঙ্গে করিমগঞ্জেও আগামী ১২ অক্টোবর, বৃহস্পতিবার অরুণোদয় ২.০ সুবিধা প্রদান কার্যসূচী অনুষ্ঠিত হচ্ছে। এতে বৃহস্পতিবার করিমগঞ্জের নীলমণি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে সকাল ১০ টা ৩০ মিনিটে করিমগঞ্জ জেলার অরুনোদয় প্রকল্পের সংশ্লিষ্ট সুবিধাপ্রাপকদের আনুষ্ঠানিকভাবে কার্ড প্রদান করা হবে। এই অনুষ্ঠানে রাজ্যের জলসম্পদ, সংসদীয় পরিক্রমা এবং তথ্য ও জনসংযোগ বিভাগের মন্ত্রী তথা করিমগঞ্জ জেলার অভিভাবক মন্ত্রী পীযূষ হাজারিকা মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এতে ১২ অক্টোবর অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সংশ্লিষ্ট সুবিধাপ্রাপকদের উপস্থিত থাকতে করিমগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

করিমগঞ্জে ১২ অক্টোবর আনুষ্ঠানিকভাবে অরুণোদয় ২.০ সুবিধা প্রদান
Tags:
Releated Posts
অসম, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে জেএমবির নেটওয়ার্ক বিস্তারের চেষ্টার অভিযোগে ১১ জনের বিরুদ্ধে এনআইএ-র চার্জশিট
গুয়াহাটি, ২৬ জুন: নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)-এর একটি শাখার মাধ্যমে অসম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ-সহ উত্তর-পূর্বাঞ্চলে জঙ্গি…
মাদকের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হবে, যুব সমাজকে রক্ষা করাই লক্ষ্য: হিমন্ত বিশ্ব শর্মা
গুয়াহাটি, ২৬ জুন (আইএএনএস): মাদকাসক্তি ও অবৈধ মাদক পাচারের বিরুদ্ধে অসম সরকার ভবিষ্যতেও নিরলস অভিযান চালিয়ে যাবে বলে…
উচ্চশিক্ষা সহায়তা প্রকল্পে ২০২৫-২৬ অর্থবর্ষে ১৭৬ কোটির বেশি টাকা বিতরণ করেছে অসম সরকার: হিমন্ত বিশ্ব শর্মা
গুয়াহাটি, ২৫ জুন (আইএএনএস): উচ্চশিক্ষায় পড়ুয়াদের আর্থিক সহায়তা দিতে ২০২৫-২৬ অর্থবর্ষে ১৭৬ কোটিরও বেশি টাকা বিনিয়োগ করেছে অসম…
বরাদ্দ অর্থের শতভাগ ব্যবহার নিশ্চিত করাই বাজেটের অন্যতম লক্ষ্য: অসমের অর্থমন্ত্রী
গুয়াহাটি, ২৫ জুন (আইএএনএস): অসম সরকারের আসন্ন বাজেটে বরাদ্দকৃত অর্থের পূর্ণাঙ্গ ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি আর্থিক শৃঙ্খলা বজায়…
















