News Flash

  • Home
  • দেশ
  • বন্যা বিপর্যস্ত খানাকুলে ত্রাণ নিয়ে বাড়ছে ক্ষোভ, পরিদর্শনে শুভেন্দু
Image

বন্যা বিপর্যস্ত খানাকুলে ত্রাণ নিয়ে বাড়ছে ক্ষোভ, পরিদর্শনে শুভেন্দু

হুগলি, ৯ অক্টোবর (হি.স.) : নিম্নচাপের জেরে প্রবল বৃষ্টি ও বিভিন্ন ব্যারেজ থেকে ছাড়া জলে ডুবে গিয়েছে হুগলির একাধিক এলাকা। মাঝে কয়েকদিন আবহাওয়ার উন্নতি ও জল ছাড়া বন্ধ হলেও খানাকুল সহ একাধিক জায়গার পরিস্থিতি এখনও বদলায়নি।

সেখানে গত এক সপ্তাহ ধরে নৌকায় চড়েই যাতায়াত করতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। ফি বছর বন্যার ভোগান্তিতে জীবনযাত্রার স্বাভাবিক ছন্দে ব্যাঘাত থেকে ফসল নষ্ট, আর্থিক ক্ষতির মুখেও পড়তে হয় তাঁদের। তার মাঝেই এবারে স্থানীয়দের একাংশের অভিযোগ প্রশাসনের তরফে পাওয়া ত্রাণ নিয়ে টালবাহানারও।

সোমবার খানাকুলের একাধিক এলাকায় বন্যা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে সেখানে গিয়েছিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিজেপি বিধায়ককে সামনে পেয়ে তাঁদের ক্ষোভ ও ফি বছরের বন্যা যন্ত্রণা নিয়ে অভিযোগ শোনান স্থানীয়রা। পাশাপাশি অনেককে ত্রিপল, শুকনো খাওয়ার সহ ত্রাণ সামগ্রীও বিতরণ করেন তিনি।

কয়েকজন নৌকা করে এলাকা পেরনোর সময় তাঁদেরকে আর্থিক সাহায্যও করেন তিনি। গত এক সপ্তাহ ধরে নৌকা করে যাতায়াত করার যন্ত্রণার কথা তাঁর কাছে অভিযোগের সুরে বলেন স্থানীয়রা। ফি বছরের এই বন্যা যন্ত্রণা থেকে যাতে নিস্তার মেলে, তার জন্য স্থানীয়দের আশ্বাসও দেন তিনি।

Releated Posts

মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ অগ্নিমিত্রা পালের, বুলেটপ্রুফ জ্যাকেট ও জ্যামার-যুক্ত কনভয় ব্যবহারের আবেদন

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর এক সহযোগী গ্রেফতার হওয়ার ঘটনার প্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিরাপত্তা…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ‘জিআই অ্যান্ড বিয়ন্ড ২.০’ শীর্ষ সম্মেলন, প্রদর্শিত হবে ভারতের জিআই-স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প পণ্যের প্রচার এবং দেশীয় ও আন্তর্জাতিক…

ByByNews Desk Aug 2, 2026

কিরোরি মাল কলেজের নবীনদের কৌতূহলী ও স্বাধীনচেতা হওয়ার আহ্বান দিলেন দিল্লির উপরাজ্যপাল টি. এস. সন্ধু

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয়ের কিরোরি মাল কলেজের ‘ফ্রেশার্স ওরিয়েন্টেশন প্রোগ্রাম ২০২৬’-এ নবাগত পড়ুয়াদের উদ্দেশে বৌদ্ধিক কৌতূহল,…

ByByNews Desk Aug 2, 2026

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে প্রাক্তন সাংসদ অশোক সিদ্ধার্থকে ফের বহিষ্কার করলেন মায়াবতী

লখনউ, ২ আগস্ট (আইএএনএস): দলবিরোধী কার্যকলাপ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান মায়াবতী রবিবার প্রাক্তন সাংসদ…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top