News Flash

  • Home
  • দিনের খবর
  • প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ৯ থেকে ১২ অক্টোবর ইতালি ও ফ্রান্স সফরে
Image

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ৯ থেকে ১২ অক্টোবর ইতালি ও ফ্রান্স সফরে

নয়াদিল্লি, ৮ অক্টোবর (হি.স.) : প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ৯ থেকে ১২ অক্টোবর ইতালি ও ফ্রান্স সফর করবেন। প্রতিরক্ষা মন্ত্রীর দুই দেশ সফরের প্রথম ধাপে রোমে ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইডো ক্রিসেত্তোর সঙ্গে দেখা করার কথা রয়েছে। রবিবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তি এই তথ্য জানিয়েছে। ২০২৩ সালের মার্চ মাসে ইতালির প্রধানমন্ত্রীর ভারত সফরের সময় ভারত ও ইতালির মধ্যেকার সম্পর্ক কৌশলগত অংশীদারিত্বে রূপ নিয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, রাজনাথ সিংয়ের সফরের দ্বিতীয় ও চূড়ান্ত পর্যায়ে তিনি প্যারিসে তাঁর ফরাসি সশস্ত্র বাহিনী মন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নুর সঙ্গে পঞ্চমতম বার্ষিক প্রতিরক্ষা সংক্রান্ত বৈঠক করবেন। সম্প্রতি ভারত ও ফ্রান্স কৌশলগত অংশীদারিত্বের ২৫ বছর উদযাপন করছে। দুই দেশের মধ্যে গভীর দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক বিদ্ধমান রয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, রোম এবং প্যারিসে শিল্প সহযোগিতার সম্ভাব্য সুযোগ নিয়ে আলোচনা করতে বৈঠক করবেন। সিইও ও প্রতিরক্ষা শিল্পের বর্ষীয়ান প্রতিনিধিদের সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কর্মসূচি রয়েছে।

Releated Posts

ওড়িশায় বিশেষ ভোটার তালিকা সংশোধনের সময়সীমা বাড়াল নির্বাচন কমিশন, ১৯ আগস্ট পর্যন্ত দাবি-আপত্তি জমা দেওয়া যাবে

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): ওড়িশায় চলমান বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন (স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর) কর্মসূচির সময়সীমা…

ByByNews Desk Aug 1, 2026

দেওরিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেফতার দুই দুষ্কৃতী, উদ্ধার আগ্নেয়াস্ত্র ও লুটের সোনার হার

দেওরিয়া, ১ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের দেওরিয়া জেলায় পুলিশের সঙ্গে সংঘর্ষের পর দুই ওয়ান্টেড দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার…

ByByNews Desk Aug 1, 2026

বন্দে ভারত এক্সপ্রেসে দেশের প্রথম জীবন্ত হৃদ্‌যন্ত্র পরিবহন, সুরাট থেকে আমদাবাদে সফল ঐতিহাসিক অভিযান

আমদাবাদ/সুরাট, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের রেল ইতিহাসে প্রথমবার ট্রেনে জীবন্ত হৃদ্‌যন্ত্র (লাইভ হার্ট) পরিবহনের নজির গড়ল ভারতীয় রেল।…

ByByNews Desk Jul 31, 2026

জেলবন্দি কাউন্সিলরকে ছয় মাসের ছুটি মঞ্জুর, তিরুবনন্তপুরম কর্পোরেশনে তুমুল বিতর্ক

তিরুবনন্তপুরম, ৩১ জুলাই (আইএএনএস): কেরলের তিরুবনন্তপুরম কর্পোরেশন কাউন্সিলে তীব্র রাজনৈতিক উত্তেজনার মধ্যেই জেলবন্দি বিজেপি কাউন্সিলর আর. সুগতনের ছয়…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top