News Flash

  • Home
  • দেশ
  • ভারতীয় বায়ুসেনা দিবসে বিমান যোদ্ধাদের অভিনন্দন মুখ্যমন্ত্রী চৌহানের
Image

ভারতীয় বায়ুসেনা দিবসে বিমান যোদ্ধাদের অভিনন্দন মুখ্যমন্ত্রী চৌহানের

ভোপাল, ৮ অক্টোবর (হি.স.) : মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান রবিবার বায়ুসেনা দিবস উপলক্ষ্যে বিমান যোদ্ধাদের অভিনন্দন জানিয়েছেন। ভারতীয় বিমান বাহিনী রবিবার ৮ অক্টোবর ৯১তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করছে। এই উপলক্ষ্যে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ভারতীয় বিমান বাহিনীর সমস্ত বিমান যোদ্ধাদের শুভেচ্ছা জানিয়েছেন। দেশের সেবায় এই বিমান যোদ্ধারা অদম্য সাহস ও বীরত্বের সঙ্গে প্রতিনিয়ত কাজ করে চলেছেন। মুখ্যমন্ত্রী চৌহান এদিন সোশ্যাল মিডিয়ায় তাঁর শুভেচ্ছা বার্তায় লিখেছেন, “আমি ভারতীয় বায়ুসেনা দিবসে সমস্ত বিমান যোদ্ধাদের স্যালুট জানাই। তোমাদের অসামান্য সাহস, বীরত্ব ও সাহসিকতার জন্য ভারতের আকাশে শত্রুরা আসতে ভয় পায়। তোমাদের জন্য আমরা নিরাপদে রয়েছি। দেশের প্রতি তোমাদের সাহসিকতা ও নিষ্ঠা প্রশংসনীয়। তোমাদের জন্য আমরা গর্বিত। জয় হিন্দ।”

Releated Posts

কার্গিল বিজয় দিবসে শহিদ সেনাদের প্রতি শ্রদ্ধা রাহুল-খাড়্গের, বীরত্ব ও আত্মত্যাগকে কুর্নিশ

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): ২৭তম কার্গিল বিজয় দিবস উপলক্ষে ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধে দেশের জন্য আত্মোৎসর্গকারী বীর সেনানীদের…

ByByNews Desk Jul 26, 2026

‘এই সরকারকে সরানোর সময় এসেছে’, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর সরব রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ছাত্র আন্দোলনের বড় জয় বলে অভিহিত করে কংগ্রেস নেতা…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ‘গণতন্ত্রের জয়’, বললেন সোনম ওয়াংচুক

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষাবিদ, উদ্ভাবক ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুক একে “গণতন্ত্রের…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে ‘গণতন্ত্রের জয়’ দাবি সিজেপির, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর এটিকে “গণতন্ত্রের জয়” বলে দাবি করেছে ককরোচ জনতা…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top