News Flash

  • Home
  • দিনের খবর
  • সিকিমে হড়পা বানে মৃত্যু বেড়ে ২৭; নিখোঁজ শতাধিক মানুষ, লাচেন ও লাচুং-এ আটকে বহু পর্যটক
Image

সিকিমে হড়পা বানে মৃত্যু বেড়ে ২৭; নিখোঁজ শতাধিক মানুষ, লাচেন ও লাচুং-এ আটকে বহু পর্যটক

গ্যাংটক, ৭ অক্টোবর (হি.স.): মেঘভাঙা বৃষ্টি এবং লোনাক হ্রদ উপচে বন্যায় বিপর্যস্ত সিকিমে এখন শুধুই ধ্বংসের ছবি আর হাহাকার। উদ্ধার হচ্ছে একের পর এক দেহ। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৭। রাজ্যের বিপর্যয় ব্যবস্থাপনা দফতর জানিয়েছে, সেনা কর্মী-সহ শতাধিক মানুষ নিখোঁজ, সংখ্যাটা ১৪২।

প্রশাসন সূত্রের খবর, ১৮টি দেহই উদ্ধার হয়েছে পশ্চিমবঙ্গে। এদের মধ্যে চারজন জওয়ান-সহ ছ”জনের দেহ শনাক্ত করা সম্ভব হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে ত্রাণ ও উদ্ধারের কাজ। যত দ্রুত সম্ভব ১০ নম্বর জাতীয় সড়ক মেরামত করার চেষ্টা চলছে। সিকিমে আটকে পড়েছেন বহু পর্যটক। কেন্দ্রের পক্ষ থেকেও সম্ভাব্য সমস্ত ধরনের সাহায্য করা হচ্ছে বলে জানিয়েছেন সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং।
গত বুধবারের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম, ২৫ হাজারের বেশি মানুষ প্রভাবিত হয়েছেন। ১,২০০-র বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ১৩টি সেতু তলিয়ে গিয়েছে। অস্থায়ী শিবিরে আশ্রয় নিয়েছেন বহু মানুষ। এদিকে, ৩ হাজারের বেশি পর্যটক সিকিমের মাঙ্গান জেলার লাচেন এবং লাচুং-এ আটকে পড়েছেন। ভারতীয় বিমান বাহিনী এমআই-১৭ হেলিকপ্টার দ্বারা উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালানোর জন্য একাধিক প্রচেষ্টা চালাচ্ছে।

Releated Posts

জয়ের আনন্দের মধ্যেই শোক, বুকে ব্যথার পর নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খানের মৃত্যু

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের মারওয়ার জংশন পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খান মেভ (৫৮)…

ByByNews Desk Sep 15, 2026

উদমপুরে ভিডিসি সদস্যের গুলিবিদ্ধ, রাজৌরিতে জঙ্গি হ্যান্ডলারের সম্পত্তি বাজেয়াপ্ত

জম্মু, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের উদমপুর জেলায় মঙ্গলবার এক ভিলেজ ডিফেন্স কমিটি (ভিডিসি)-র সদস্যের রাইফেল থেকে…

ByByNews Desk Sep 15, 2026

গ্রামীণ ভারতে ‘পেনশন সখী’ বাড়িয়ে পেনশন কভারেজ সম্প্রসারণ করবে সরকার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): গ্রামীণ পরিবারগুলির মধ্যে পেনশন কভারেজ বাড়ানো এবং সামাজিক সুরক্ষা আরও শক্তিশালী করতে ‘পেনশন সখী’…

ByByNews Desk Sep 15, 2026

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top