News Flash

Image

কোচবিহারে সোনার দোকানে দুঃসাহসিক চুরি

কোচবিহার, ৭ অক্টোবর (হি.স.) : সোনার দোকানে একের পর এক চুরি ঘটনায় ইতিমধ্যেই ভয়াবহ অভিজ্ঞতা হয়েছে রাজ্যের। তার কারণ এখন আর শুধুই চুরিতে আটকে নেই। সোনার দোকানে ইতিমধ্যেই হামলা চালিয়ে পরপর গুলির ঘটনাও ঘটেছে। ফের ভুগতে হল কোচবিহারের তুফানগঞ্জের আরও এক স্বর্ণ ব্যবসায়ীকে।

তুফানগঞ্জ ১ নং ব্লকের ধলপল ২ নং গ্রাম পঞ্চায়েত এলাকার ছাটারামপুর বাজার এলাকায় সোনার দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়।

জানা গিয়েছে, তাপস বিশ্বাস নামে এক স্বর্ণ ব্যবসায়ীর দোকানে রাতের অন্ধকারে শাটার ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। সকালে পাশের দোকানদার সুকুমল বিশ্বাস দোকানে এসে দেখতে পান সোনার দোকানের শাটার ভাঙা। তড়িঘড়ি দোকানের মালিকে খবর দেন।

খবর চাউর হতেই দোকানের সামনে ভিড় জমে যায় দোকানের সামনে। দোকানের মালিক জানান, নগদ ৫০ হাজার টাকা-সহ লক্ষাধিক টাকার সোনা রুপো নিয়ে গেছে চোরের দল। ঘটনা স্থলে তুফানগঞ্জ থানার পুলিশ এসে তদন্ত শুরু করেছে।

কিছুকাল আগে একইদিনে রাজ্যের দুটি জেলা রানাঘাট ও পুরুলিয়ায় ২টি সোনার দোকানে পরপর ডাকাতি ঘটনা ঘটে। সিসিটিভি-র সেই ভয়াবহ ফুটেজ প্রকাশ্যে এসেছে। ডাকাতির এই ঘটনা ফের চোখে আঙুল দেখিয়ে দিল স্বর্ণ ব্যবসায়ীদের বর্তমান নিরাপত্তার চেহারাটা এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে? এসবের জের মিটতে না মিটতেই ফের দুষ্কৃতির নজরে সোনার দোকান।

Releated Posts

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026

ওড়িশায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ সশস্ত্র ডাকাতির মূল অভিযুক্ত, হাসপাতালে ভর্তি

ভুবনেশ্বর, ১৬ জুন (আইএএনএস): ওড়িশার কেওনঝর জেলার সদর থানার অন্তর্গত এলাকায় মঙ্গলবার ভোরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হল…

ByByNews Desk Jun 16, 2026

হাবড়া স্টেশনে উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ হকার ও ব্যবসায়ীদের

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): উত্তর ২৪ পরগনার হাবরা রেলওয়ে স্টেশন চত্বরে মঙ্গলবার ভোরে রেলের ব্যাপক উচ্ছেদ অভিযানকে কেন্দ্র…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top