News Flash

  • Home
  • প্রধান খবর
  • হরিয়ানার নুহতে দুটি ট্রাকের মধ্যে সংঘর্ষে নিহত ৪
Image

হরিয়ানার নুহতে দুটি ট্রাকের মধ্যে সংঘর্ষে নিহত ৪

নুহ, ৭ অক্টোবর (হি.স) : হরিয়ানা জেলার নুহ শহরে দুটি ট্রাকের মধ্যে সংঘর্ষে ৪ জনের মৃত্যু হয়েছে। শনিবার নুহ শহরের কুন্ডলি-মানেসার-পালওয়াল (কেএমপি) এক্সপ্রেসওয়েতে কয়লা বোঝাই একটি ট্রাকের সঙ্গে একটি ভাঙা ট্রাকের সংঘর্ষ বাঁধে। এই দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয় এবং তৃতীয় একটি ট্রাক সংঘর্ষের ফলে ফ্লাইওভার থেকে পড়ে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের দেহ উদ্ধার করে।

শনিবার সকালে নুহ শহরের রোজকা মেও থানা এলাকার এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়। দুর্ঘটনায় চারজনের মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এক্সপ্রেসওয়েতে একটি ট্রাকের মেরামতির কাজ করছিল চালক ও মিস্ত্রি। তখনই একটি কয়লা বোঝাই ট্রাক এসে ওই ট্রাকটিকে ধাক্কা মারলে দুর্ঘটনাটি ঘটে।
যে ট্রাকটি মেরামতি করা হচ্ছিল তার চালক ও মিস্ত্রি ঘটনাস্থলেই প্রাণ হারান। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অনেক চেষ্টা করে দেহগুলি ট্রাকের ভেতর থেকে বের করে। ভাঙা ট্রাক দুটিকে ক্রেনের মাধ্যমে সরানো হয়েছে।

Releated Posts

বাংলায় দুষ্কৃতীদের শাসনের অবসান ঘটাবে বিজেপি: রাজনাথ সিং

কলকাতা, ২০ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে দুষ্কৃতীদের রাজত্বের অবসান ঘটাবে ভারতীয় জনতা পার্টি—এমনই দাবি করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ…

ByByNews Desk Apr 20, 2026

শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক ইন্দো-প্যাসিফিক গঠনে একসঙ্গে কাজ করবে ভারত-দক্ষিণ কোরিয়া: প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২০ এপ্রিল (আইএএনএস): ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের লক্ষ্যে ভারত ও দক্ষিণ কোরিয়া একসঙ্গে কাজ…

ByByNews Desk Apr 20, 2026

উধমপুরে ভয়াবহ বাস দুর্ঘটনা: মৃত ১৪, আহত ৩৩

জম্মু, ২০ এপ্রিল (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলায় সোমবার ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে…

ByByNews Desk Apr 20, 2026

সংস্কৃত শিখতে আহ্বান আরএসএস প্রধানের, ‘এটাই জাতির আত্মা’: মোহন ভাগবত

নয়াদিল্লি, ২০ এপ্রিল (আইএএনএস): রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর প্রধান মোহন ভাগবত সোমবার সংস্কৃত ভাষা শেখার ওপর জোর দিয়ে…

ByByNews Desk Apr 20, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top