News Flash

  • Home
  • দেশ
  • সিকিমে কাজে গিয়ে নিখোঁজ বালুরঘাটের সাত শ্রমিক, উদ্বিগ্ন পরিবার
Image

সিকিমে কাজে গিয়ে নিখোঁজ বালুরঘাটের সাত শ্রমিক, উদ্বিগ্ন পরিবার

বালুরঘাট, ৬ অক্টোবর(হি.স.) : মেঘভাঙা বৃষ্টি এবং দক্ষিণ লোনাক লেক উপচে বিপুল জলের স্রোতে বিপর্যস্ত হয়ে পড়ে সিকিম। সিকিমের প্রাকৃতিক দুর্যোগের পর থেকে আর কোনও খোঁজ নেই সেখানে কাজে যাওয়া বালুরঘাটের ডাঙ্গা বিজয়শ্রী এলাকার সাত শ্রমিকের। পরিবারের সদস্যরা জানিয়েছেন, সাতজনেরই ফোন বন্ধ। তাঁদের কারও সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। এনিয়ে দুশ্চিন্তায় রয়েছেন পরিবারের লোকেরা।

জানা গিয়েছে,গত শুক্রবারই সিকিমে কাজে গিয়েছিলেন বালুরঘাটের ডাঙ্গা বিজয়শ্রী এলাকার সাত শ্রমিক মৃদু পাল, সুধু পাল, দুলাল পাল, বেলাই পাল, সামরা পাল, তজু পাল ও নবীন পাল। ঠিকাদারের সঙ্গে কাজে গিয়েছিলেন তাঁরা। মঙ্গলবার রাতে সিকিমে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের পর বুধবার বিকেল থেকে আর কোনও খোঁজ নেই ওই সাত নির্মাণ শ্রমিকের। পরিবারের সদস্যরা জানিয়েছেন, সাতজনেরই ফোন বন্ধ। তাঁদের কারও সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। এনিয়ে দুশ্চিন্তায় রয়েছেন পরিবারের লোকেরা। তবে সিকিমে কাজে যাওয়া বালুরঘাট ব্লকের ভাটপাড়া, চিঙ্গিসপুরের আরও চার শ্রমিকের খোঁজ মিলেছে। জেলাজুড়ে প্রায় ২৫ জনের রিপোর্ট পাওয়া গিয়েছে। তাদের সঙ্গে প্রশাসনের তরফে যোগাযোগ করার চেষ্টা চলছে।

প্রসঙ্গত, প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত সিকিম। শুধুই ধ্বংসের ছবি। উদ্ধার হচ্ছে একের পর এক দেহ। সিকিম প্রশাসন এবং রাজ্যের বিপর্যয় মোকাবিলা ব্যবস্থাপনা দপ্তর জানিয়েছে, সেনা কর্মী সহ নিখোঁজ শতাধিক। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চলছে। যত দ্রুত সম্ভব ১০ নম্বর জাতীয় সড়ক মেরামতের কাজ চলছে। এদিকে, হড়পা বান এবং টানা বৃষ্টিতে সিকিমে আটকে পড়েছেন বহু পর্যটক। সেখানে প্রায় ৩ হাজার পর্যটক আটকে পড়েছেন বলে জানা গিয়েছে। তাঁদের অনেককে উদ্ধার করা হয়েছে। বাকিদেরও উদ্ধারের চেষ্টা চলছে।

Releated Posts

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top