News Flash

Image

সঞ্জয় সিংয়ের দুই সহযোগীকে তলব ইডির

নয়াদিল্লি, ৬ অক্টোবর (হি.স) : আম আদমি পার্টি (এএপি)-র রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিংয়ের দুই সহযোগীকে তলব করল ইডি। দিল্লির একটি আদালত বৃহস্পতিবার আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিংকে পাঁচ দিনের ইডি হেফাজতে পাঠায়। শুক্রবার আর্থিক তদন্তকারী সংস্থা, সঞ্জয়ের ঘনিষ্ঠ সহযোগী বিবেক ত্যাগী এবং সর্বেশ মিশ্রকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে।

এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) সূত্রে জানা গিয়েছে, সংস্থা দু’জনকে শুক্রবার তাদের সদর দফতরে হাজিরা দিতে বলেছে।

২০২১-২২ সালের দিল্লির আবগারি নীতি সম্পর্কিত একটি দুর্নীতির মামলায় জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত সঞ্জয় সিং। বৃহস্পতিবার সিংয়ের হেফাজত চাওয়ার সময় ইডি আদালতকে জানিয়েছে, আবগারি নীতির জন্য সর্বেশ মিশ্র, এএপি নেতার থেকে এক কোটি টাকা পেয়েছিলেন। তার রিমান্ড নোটে তদন্ত সংস্থা জানিয়েছে, সঞ্জয় সিং দিল্লি মদ কেলেঙ্কারিতে মোট ২ কোটি টাকা পেয়েছে। একজন ব্যবসায়ী এই ২ কোটি টাকা সঞ্জয় সিংকে দিয়েছিল বলে ইডি জানিয়েছে। এএপি নেতার সঙ্গে ব্যবসায়ী দীনেশ অরোরা সহ বেশ কয়েকজন অভিযুক্তের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলেও জানা গিয়েছে।

Releated Posts

এসসি ও ওবিসি শিক্ষার্থীদের বৃত্তির আবেদনে আর লাগবে না ডোমিসাইল সার্টিফিকেট: কেন্দ্র

নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস): তফসিলি জাতি (এসসি) এবং অনগ্রসর শ্রেণির (ওবিসি) শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রকল্পে আবেদনের ক্ষেত্রে ডোমিসাইল…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

১,৫০০ কোটির বেশি ব্যাংক জালিয়াতির অভিযোগে তদন্ত চেয়ে জনস্বার্থ মামলায় কেন্দ্রকে নোটিস সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৯ জুন : ১,৫০০ কোটিরও বেশি সরকারি ব্যাংকের অর্থ জালিয়াতির অভিযোগ এবং ঋণ পুনর্গঠনকারী সংস্থাগুলির (এআরসি) ভূমিকা…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে ২০ ও ২১ জুন মেডিক্যাল ছাত্রদের ছুটি নয়, কড়া নির্দেশ এনএমসির

নয়াদিল্লি, ১৯ জুন : ২১ জুন অনুষ্ঠিত হতে চলা নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষাকে সামনে রেখে দেশের সমস্ত মেডিক্যাল কলেজের…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

সেহাত প্রকল্প বাঁচাতে ১৭৫ কোটি টাকার প্যাকেজ ঘোষণা জম্মু-কাশ্মীর সরকারের, আপাতত সরে দাঁড়াল না বেসরকারি হাসপাতালগুলি

শ্রীনগর, ১৯ জুন (আইএএনএস) : আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (পিএম-জেএওয়াই) সেহাত প্রকল্প থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top