News Flash

  • Home
  • প্রধান খবর
  • সিকিমে আকস্মিক বন্যায় মৃত্যু অন্তত ১৪ জনের; নিখোঁজ ১২০, আহত ২৬ জন
Image

সিকিমে আকস্মিক বন্যায় মৃত্যু অন্তত ১৪ জনের; নিখোঁজ ১২০, আহত ২৬ জন

গ্যাংটক, ৫ অক্টোবর (হি.স): ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের মুখে উত্তর সিকিম। বুধবারের মেঘভাঙা বৃষ্টি ও আকস্মিক বন্যায় মৃত্যু হয়েছে অন্তত ১৪ জনের। সিকিমের সরকারি সূত্রে জানা গিয়েছে, এখনও ২২ জন সেনা জওয়ান-সহ অন্তত ১২০ জন নিখোঁজ। প্রশাসনিক সূত্রে খবর, মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। বুধবার সকালে ২৩ জন জওয়ানের নিখোঁজ হওয়ার খবর মিলেছিল। তাঁদের মধ্যে এখনও পর্যন্ত এক জন জওয়ানকে উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধার হওয়া ওই জওয়ানের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল বলে সেনা সূত্রে খবর।

সিকিম সরকার জানিয়েছে, আকস্মিক বন্যায় মৃত্যু হয়েছে ১৪ জনের, ১০২ জনের কোনও খোঁজ মেলেনি ও ২৬ জন আহত। এদিকে, তিস্তায় হড়পা বানের জেরে মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে পাকিয়ং, গ্যাংটক, নামচি এবং মঙ্গন জেলা। ভেসে গিয়েছে বহু সেতু। জলমগ্ন বাড়িঘর। কিছু জায়গায় জলের তোড়ে সম্পূর্ণ ভাবে ভেঙে পড়েছে বড় বড় বিল্ডিং। কাদাস্রোতের তলায় চাপা পড়ে রয়েছে বহু বসতি, রাস্তাঘাট, সেনাছাউনি। পরিস্থিতি জরিপ করে আগামী ৮ অক্টোবর পর্যন্ত পাকিয়ং, গ্যাংটক, নামচি এবং মঙ্গনের সমস্ত স্কুল বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। চালু করা হয়েছে একাধিক জরুরি পরিষেবার নম্বর।

Releated Posts

জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তার আহ্বান বন পরিষেবার নবীন আধিকারিকদের, বললেন ভূপেন্দ্র যাদব

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয় এবং মরুকরণের মতো ক্রমবর্ধমান পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তা, আধুনিক…

ByByNews Desk Aug 1, 2026

লোকমান্য তিলকের ভাবনা থেকে শিক্ষা নিয়ে জাতি গঠনে এগিয়ে আসার আহ্বান যুবসমাজকে, বললেন অজিত ডোভাল

পুনে, ১ অগস্ট (আইএএনএস): স্বাধীনতার প্রকৃত অর্থ শুধুমাত্র নিজের ইচ্ছামতো চলা নয়, বরং দেশ গঠন ও জাতীয় স্বার্থ…

ByByNews Desk Aug 1, 2026

ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিলেন, প্রধানমন্ত্রী মোদী ছাত্রদের ক্ষমা করেছেন: বিজেপি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): যন্তর মন্তরে সাম্প্রতিক বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করা ছাত্রদের ক্ষমা…

ByByNews Desk Aug 1, 2026

‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির ইঞ্জিন হওয়ার ক্ষমতা রয়েছে অন্ধ্রপ্রদেশের: প্রধানমন্ত্রী মোদী

ভোগাপুরম (অন্ধ্রপ্রদেশ), ১ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের ‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির অন্যতম প্রধান ইঞ্জিন হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top