News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আসন্ন শারদোৎসবকে কেন্দ্র করে প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত করল কৈলাশহর মহকুমা প্রশাসন
Image

আসন্ন শারদোৎসবকে কেন্দ্র করে প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত করল কৈলাশহর মহকুমা প্রশাসন

নিজস্ব প্রতিনিধি, কৈলাশহর, ৩ অক্টোবর : কৈলাশহর পুরপরিষদের কনফারেন্স হলে কৈলাশহর মহকুমা প্রশাসনের উদ্যোগে আসন্ন দুর্গাপূজা লক্ষ্মীপূজা এবং কালীপূজা নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজকের এই বৈঠকে কৈলাসহর পুর পরিষদের অধীনে থাকা বিভিন্ন ক্লাব সামাজিক সংস্থার সেক্রেটারি এবং প্রেসিডেন্টরা উপস্থিত ছিলেন।  এছাড়াও আজকের এই বৈঠকে উপস্থিত ছিলেন কৈলাশহরের মহকুমা শাসক প্রদীপ সরকার, অতিরিক্ত মহকুমা শাসক নবকুমার জমাতিয়া, কৈলাশহর মহকুমা পুলিশ আধিকারিক শিবু চন্দ্র দে, কৈলাশহর থানার ওসি সঞ্জীব লস্কর, ডিসিএম মতি রঞ্জন দেববর্মা, ঊনকোটি জেলা পরিষদের সহকারী সভাধিপতি শ্যামল দাস থেকে শুরু করে বিভিন্ন লাইন ডিপারমেন্টের কর্মীরা।  মূলত এই পূজাকে কেন্দ্র করে যাতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং সুন্দর ও সুষ্ঠুভাবে কিভাবে পূজা সম্পন্ন করা যায় সেই সব বিষয় নিয়ে আজকের এই বৈঠকে আলোচনা করা হয়েছে। 

Releated Posts

প্রশাসনের আশ্বাসের পরও ড্রেন নির্মাণ হয়নি, বৃষ্টির জলে জলমগ্ন বাড়িঘর,  চম্পকনগরে জাতীয় সড়ক অবরোধ

আগরতলা, ২৩ আগস্ট: জাতীয় সড়ক প্রশস্তকরণের কাজ চললেও রাস্তার পাশে ড্রেন নির্মাণ না হওয়ায় বৃষ্টির ফলে রাস্তার জল…

ByByReshmi Debnath Aug 23, 2026

সোনামুড়ায় ধান কেনা নিয়ে উত্তেজনা, ৫ শতাংশ ধান বাদ দেওয়ার অভিযোগে ক্ষুব্ধ কৃষক

সোনামুড়া, ২৩ আগস্ট: সরকারি উদ্যোগে ধান কেনাকে কেন্দ্র করে সোনামুড়া এগ্রি মার্কেটে উত্তেজনা ছড়ায়। ধানের গুণমান যাচাইয়ের পর…

ByByReshmi Debnath Aug 23, 2026

চারিপাড়া থেকে কুখ্যাত চোর আটক, চুরি যাওয়া সামগ্রী উদ্ধার

আগরতলা, ২৩ আগস্ট: রাজধানী সংলগ্ন চারিপাড়া এলাকা থেকে এক কুখ্যাত চোরকে আটক করেছে আমতলী থানার পুলিশ। ধৃতের নাম…

ByByReshmi Debnath Aug 23, 2026

অবরোধের চাপে অবশেষে কাজ শুরু, কৈলাসহরের ডাকবাংলা-রাঙ্গাউটি সড়ক সংস্কারে উদ্যোগ

কৈলাসহর, ২৩ আগস্ট: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা ডাকবাংলা থেকে রাঙ্গাউটি পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কের সংস্কারের কাজ অবশেষে…

ByByReshmi Debnath Aug 23, 2026
Scroll to Top