নিজস্ব প্রতিনিধি, কৈলাশহর, ৩ অক্টোবর : কৈলাশহর পুরপরিষদের কনফারেন্স হলে কৈলাশহর মহকুমা প্রশাসনের উদ্যোগে আসন্ন দুর্গাপূজা লক্ষ্মীপূজা এবং কালীপূজা নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজকের এই বৈঠকে কৈলাসহর পুর পরিষদের অধীনে থাকা বিভিন্ন ক্লাব সামাজিক সংস্থার সেক্রেটারি এবং প্রেসিডেন্টরা উপস্থিত ছিলেন। এছাড়াও আজকের এই বৈঠকে উপস্থিত ছিলেন কৈলাশহরের মহকুমা শাসক প্রদীপ সরকার, অতিরিক্ত মহকুমা শাসক নবকুমার জমাতিয়া, কৈলাশহর মহকুমা পুলিশ আধিকারিক শিবু চন্দ্র দে, কৈলাশহর থানার ওসি সঞ্জীব লস্কর, ডিসিএম মতি রঞ্জন দেববর্মা, ঊনকোটি জেলা পরিষদের সহকারী সভাধিপতি শ্যামল দাস থেকে শুরু করে বিভিন্ন লাইন ডিপারমেন্টের কর্মীরা। মূলত এই পূজাকে কেন্দ্র করে যাতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং সুন্দর ও সুষ্ঠুভাবে কিভাবে পূজা সম্পন্ন করা যায় সেই সব বিষয় নিয়ে আজকের এই বৈঠকে আলোচনা করা হয়েছে।

আসন্ন শারদোৎসবকে কেন্দ্র করে প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত করল কৈলাশহর মহকুমা প্রশাসন
Tags:
Releated Posts
সোনামুড়ায় পুলিশের বড় সাফল্য, বাড়ির মাটির নিচ থেকে উদ্ধার ১২৯ কেজিরও বেশি গাঁজা
সোনামুড়া, ১৪ জুন: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে…
চে গুয়েভারার জন্মবার্ষিকী উপলক্ষে রক্তদান শিবির, শ্রদ্ধা নিবেদন বিরোধী দলনেতার
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুন: বিপ্লবী নেতা চে গুয়েভারার জন্মবার্ষিকী উপলক্ষে সিপিআই(এম)-এর সদর বিভাগীয় কমিটির উদ্যোগে রবিবার এক…
পেনশন পুনর্বিন্যাস ও সমতা ভিত্তিক পেনশন ব্যবস্থার দাবিতে ফোরাম অব সিভিল পেনশনার্স এসোসিয়েশনের কনভেনশন অনুষ্ঠিত
আগরতলা, ১৪ জুন: কেন্দ্রীয় সরকারি, আধা সরকারি ও স্বশাসিত সংস্থার অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশন পুনর্বিন্যাসসহ বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে রবিবার…
আদরের ছেলের আক্রমণে রক্তাক্ত বৃদ্ধা মা, প্রাণ বাঁচাতে থানায় অভিযোগ
আমতলী, ১৪ জুন: যে সন্তানকে বুকের মধ্যে আগলে রেখে বড় করেছেন, জীবনের শেষ বেলায় সেই সন্তানের হাতেই নির্যাতনের…


















