News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চিকিৎসক বদলির প্রতিবাদে স্থানীয় মহিলারা, ঘটনা গন্ডাছড়ায় 
Image

চিকিৎসক বদলির প্রতিবাদে স্থানীয় মহিলারা, ঘটনা গন্ডাছড়ায় 

নিজস্ব প্রতিনিধি, গন্ডাছড়া, ৩ অক্টোবর: মঙ্গলবার চিকিৎসক বদলির প্রতিবাদে তোলপাড় পরিস্থিতি গন্ডাছড়ায়। এদিন সকালে গন্ডাছড়া মহকুমার বিভিন্ন এলাকার মহিলারা মহকুমা স্বাস্থ্য আধিকারিকের কাছে গিয়ে দাবি জানিয়েছেন সম্প্রতি গন্ডাছড়া মহকুমা হাসপাতাল থেকে বদলিরত চিকিৎসককে কমলপুর হাসপাতালে না পাঠানোর জন্য। কারণ গন্ডাছড়া হাসপাতালে চিকিৎসক সংকট রয়েছে। চিকিৎসক বিনয় দেববর্মাকে যদি অন্যত্র বদলি করা হয় তাহলে মহকুমাবাসীর স্বাস্থ্য পরিষেবা পেতে সমস্যায় পড়তে হবে। তাই স্বাস্থ্য দপ্তর যাতে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখে তার দাবি জানিয়েছেন মহকুমাবাসীরা। না হলে এই গন্ডাছড়া মহকুমা হাসপাতাল থেকে বদলি হওয়া চিকিৎসককে কমলপুর হাসপাতালে যেতে বাধা দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা। এখন দেখার বিষয় মহকুমা স্বাস্থ্য আধিকারিক বিষয়টি নিয়ে কি চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেন। এদিন চিকিৎসক বদলি কে কেন্দ্র করে মহকুমা স্বাস্থ্য আধিকারিকের অফিস কক্ষের সামনে বিক্ষোভে সামিল হয়েছেন এলাকার মহিলারা। 

Releated Posts

পেনশন পুনর্বিন্যাস ও সমতা ভিত্তিক পেনশন ব্যবস্থার দাবিতে ফোরাম অব সিভিল পেনশনার্স এসোসিয়েশনের কনভেনশন অনুষ্ঠিত

আগরতলা, ১৪ জুন: কেন্দ্রীয় সরকারি, আধা সরকারি ও স্বশাসিত সংস্থার অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশন পুনর্বিন্যাসসহ বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে রবিবার…

ByByReshmi Debnath Jun 14, 2026

আদরের ছেলের আক্রমণে রক্তাক্ত বৃদ্ধা মা, প্রাণ বাঁচাতে থানায় অভিযোগ

আমতলী, ১৪ জুন: যে সন্তানকে বুকের মধ্যে আগলে রেখে বড় করেছেন, জীবনের শেষ বেলায় সেই সন্তানের হাতেই নির্যাতনের…

ByByReshmi Debnath Jun 14, 2026

কমলাসাগর সীমান্তে দুই বাংলাদেশি যুবক আটক, বিএসএফের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৩ জুন: কমলাসাগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি যুবককে আটক করা হয়েছে।…

ByByReshmi Debnath Jun 14, 2026

এমবিবি বিমানবন্দর আজ উত্তর-পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ বিমান যোগাযোগ কেন্দ্র: বিমানবন্দর অধিকর্তা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: গত এক দশকেরও বেশি সময়ে আগরতলার মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দর অভূতপূর্ব উন্নয়নের…

ByByReshmi Debnath Jun 14, 2026
Scroll to Top