News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সি.আই.টি.ইউ-র রাজ্য কমিটির অফিসে ওয়ার্ল্ড ফেডারেশন অফ ট্রেড ইউনিয়নের ৭৮ তম প্রতিষ্ঠা দিবস পালিত 
Image

সি.আই.টি.ইউ-র রাজ্য কমিটির অফিসে ওয়ার্ল্ড ফেডারেশন অফ ট্রেড ইউনিয়নের ৭৮ তম প্রতিষ্ঠা দিবস পালিত 

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ অক্টোবর: 

মঙ্গলবার সি.আই.টি.ইউ-র রাজ্য কমিটির অফিসে ওয়ার্ল্ড ফেডারেশন অফ ট্রেড ইউনিয়নের ৭৮ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।  অনুষ্ঠানের শুরুতে সংগঠনের পতাকা উত্তোলন করেন সি.আই.টি.ইউ-র রাজ্য সভাপতি মানিক দে। উপস্থিত ছিলেন সি.আই.টি.ইউ-র রাজ্য সাধারণ সম্পাদক শংকর প্রসাদ দত্ত সহ অন্যান্যরা। সি.আই.টি.ইউ-র রাজ্য সভাপতি মানিক দে জানিয়েছেন, ৯০ এর দশকে সোভিয়েত ইউনিয়নের পতনের পর ওয়ার্ল্ড ফেডারেশন অফ ট্রেড ইউনিয়নকে দুর্বল করার জন্য সাম্রাজ্যবাদী শক্তি, পুঁজিবাদী শক্তি ঐক্যবদ্ধ হয়ে প্রয়াস চালিয়েছিল। কিন্তু তারা ব্যর্থ হয়েছে। ওয়ার্ল্ড ফেডারেশন অফ ট্রেড ইউনিয়ন শ্রমিক অংশের মানুষের একটা লড়াকু সংগঠন। এই সংগঠন দায়িত্ব নিয়ে তারা তাদের কাজ চালিয়ে যাচ্ছে। সমগ্র বিশ্ব তাকিয়ে রয়েছে শ্রমজীবী মানুষের দিকে। কারন মন্দা চরম পর্যায়ে চলে গিয়েছে। মূল্য বৃদ্ধি ঘটছে। বেকারত্ব চরম পর্যায়ে চলে গিয়েছে। দুর্নীতি চরম পর্যায়ে চলে গেছে। এর বিরুদ্ধে আন্দোলনে নামা ছাড়া আর কোন পথ নেই এদিন উল্লেখ করেছেন সি আই টি ইউ রাজ্য সভাপতি মানিক দে। 

Releated Posts

বিশ্বকর্মা পূজাকে ঘিরে বটতলা মূর্তির বাজারে জমজমাট কেনাকাটা

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজাকে সামনে রেখে আগরতলার বটতলা মূর্তির বাজারে ধীরে ধীরে জমে উঠছে কেনাকাটা। ছোট থেকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

তিন গাড়ির সংঘর্ষ, আহত বেশ কয়েকজন

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: আজ সকালে গোকুলনগর রাস্তার মাথা ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top