News Flash

  • Home
  • খেলা
  • সুপার লীগে প্রথম জয় পেতে মরিয়া এগিয়ে চলো, রামকৃষ্ণ
Image

সুপার লীগে প্রথম জয় পেতে মরিয়া এগিয়ে চলো, রামকৃষ্ণ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর।। সুপার লিগে প্রথম জয় বলে কথা। জয় দিয়ে লীগ সূচনার যথেষ্ট গুরুত্ব রয়েছে। সুপার ফোরের লড়াইয়ে উদ্বোধনী ম্যাচে ফরওয়ার্ড ক্লাব ও লাল বাহাদুর ব্যায়ামাগারের ড্র-তে নিষ্পত্তি হওয়া খেলাটি দ্বিতীয় ম্যাচটিকে আরও কিছুটা তাঁতিয়ে দিয়েছে। জয়ী হলে চ্যাম্পিয়নের পথ প্রশস্ত করে তুলবে। প্রথম ম্যাচে সাফল্য নিঃসন্দেহে মনোবল বাড়িয়ে তোলে। এগিয়ে চলো সংঘ খেলবে রামকৃষ্ণ ক্লাবের বিরুদ্ধে। সুপার লিগে নিজেদের প্রথম ম্যাচ। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন আয়োজিত টেকনো ইন্ডিয়া চন্দ্র মেমোরিয়াল সিনিয়র ডিভিশন লীগের সুপার ফোর এর দ্বিতীয় ম্যাচ আগামীকাল অনুষ্ঠিত হচ্ছে। বিকেল তিনটায় স্থানীয় উমাকান্ত মিনি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। চলতি মরশুমে এগিয়ে চলো সংঘ ও রামকৃষ্ণ ক্লাবের এটি তৃতীয় সাক্ষাৎকার। রাখাল মেমোরিয়াল নকআউট ফুটবল আসরের ফাইনালে, ২০ আগস্ট প্রথম সাক্ষাতে এগিয়ে চলো সংঘ ন্যূনতম গোলে রামকৃষ্ণ ক্লাবকে পরাজিত করেছিল। গত ২১ সেপ্টেম্বর এগিয়ে চলো ও রামকৃষ্ণের ম্যাচ গোলশূন্য ড্র তে নিষ্পত্তি হয়েছিল। সুপার লিগের খেলা বলে মাঠ কিন্তু দর্শকাকীর্ণ থাকবে। আপামর দর্শকের প্রত্যাশা ভালো খেলা দেখার। সে অনুযায়ী দুই দল ওইদিন মাঠে কেমন খেলা প্রদর্শন করে সেটাই এখন দেখার বিষয়। ৬ই অক্টোবর সুপার লিগের তৃতীয় ম্যাচে  রামকৃষ্ণ ক্লাব ফের খেলবে ফরোয়ার্ড ক্লাবের বিরুদ্ধে।

Releated Posts

ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে শিলংয়ে বিনামূল্যে ‘ফুটবল ফ্যান পার্ক’, বড় পর্দায় ম্যাচ দেখার সুযোগ

শিলং, ২৬ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে মেঘালয় সরকার। শুক্রবার শিলংয়ে মুখ্যমন্ত্রীর…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত

নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…

ByByNews Desk Jun 24, 2026

অলিম্পিক দিবসে খেলাধুলার মাধ্যমে সুস্থতার বার্তা, আইওসি-র উদ্যোগকে সমর্থন জয় শাহের

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য, সুস্থতা এবং সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক…

ByByNews Desk Jun 23, 2026

অসমের ৪০ হাজারেরও বেশি স্কুলে অলিম্পিক মূল্যবোধ শিক্ষা কর্মসূচি চালু হবে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২২ জুন : শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে শৃঙ্খলা, দলগত কাজ এবং জীবনদক্ষতা গড়ে তোলার…

ByByNews Desk Jun 22, 2026
Scroll to Top