News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মায়ের গমন ও শারদসম্মান- ২০২৩ নিয়ে প্রস্তুতি সভা, শারদোৎসব নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করাটাই সবথেকে আনন্দের বিষয় : মুখ্যমন্ত্রী
Image

মায়ের গমন ও শারদসম্মান- ২০২৩ নিয়ে প্রস্তুতি সভা, শারদোৎসব নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করাটাই সবথেকে আনন্দের বিষয় : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ অক্টোবর : শারদোৎসবে আমরা সবাই অংশ নেই ও আনন্দ করি। শারদোৎসব নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন করাটাই সবথেকে বেশী আনন্দের বিষয়। আজ বিকালে মুক্তধারা অডিটোরিয়ামে মায়ের গমন ও শারদসম্মান-২০২৩ নিয়ে প্রস্তুতি সভায় মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন। আজ প্রস্তুতি সভায় সিদ্ধান্ত হয়েছে আগামী ২৬ অক্টোবর আগরতলায় মায়ের গমন বা কার্নিভ্যালের আয়োজন করা হবে। মূল অনুষ্ঠান হবে মেলারমাঠ সিটি সেন্টারের সম্মুখে।

প্রস্তুতি সভায় মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা বলেন, সবার সহযোগিতায় গত বছর সাফল্যের সঙ্গে সারা রাজ্যে শারদোৎসব এবং আগরতলায় মায়ের গমন অনুষ্ঠান আয়োজন করা সম্ভব হয়েছে। আগরতলা পুরনিগম এবং তথ্য ও সংস্কৃতি দপ্তর সাফল্যের সঙ্গে গতবছর দুর্গা প্রতিমা নিরঞ্জন ও মায়ের গমন অনুষ্ঠানের আয়োজন করেছিল। প্রস্তুতি সভায় মুখ্যমন্ত্রী শারদোৎসবের আগেই আগরতলা শহরের সব রাস্তা সারাই করার জন্য সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের নির্দেশ দেন। 

সভায় উপস্থিত বিভিন্ন ক্লাব ও সংস্থার প্রতিনিধিদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের সবাইকে নিয়েই এই সরকার। সবাই যেন শারদোৎসব ও মায়ের গমন আয়োজনের জন্য রাজ্য সরকারের বিভিন্ন নির্দেশিকা মেনে চলেন। আলোচনায় অংশ নিয়ে আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার বলেন, সবার সহযোগিতায় গত বছর সাফল্যের সঙ্গে শারদোৎসব আয়োজন করা সম্ভব হয়েছিল। গত বছরের অভিজ্ঞতার নিরিখে এবছর বিভিন্ন সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। তিনি জানান, গত বছরের মতো এবছরও শহরের পরিস্কার পরিচ্ছন্নতার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করা হবে।

প্রস্তুতি সভার শুরুতে তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব প্রদীপ কুমার চক্রবর্তী সভার উদ্দেশ্য তুলে ধরেন। তিনি জানান, গতবছর মায়ের গমন অনুষ্ঠানে ৪৭টি ক্লাব ও পুজো সংস্থা অংশগ্রহণ করেছিল। তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য মায়ের গমন এবং শারদ সম্মান বিষয়ে এবছরের প্রস্তুতির কথা তুলে ধরেন। তিনি বলেন, গত বছর শারদ সম্মান অনুষ্ঠানে বিভিন্ন ক্লাব ও পুজো সংস্থাকে ২১টি পুরস্কার দেওয়া হয়েছিল। 

প্রস্তুতি সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন ও আইজি আইন শৃঙ্খলা সৌমিত্র ধর। উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি হরিদুলাল আচার্য, আগরতলা পুরনিগমের ডেপুটি মেয়র মণিকা দাস দত্ত, আগরতলা পুরনিগমের কমিশনার ডা. শৈলেশ কুমার যাদব, পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার কিরণ কুমার কে।

Releated Posts

পিএম স্বনিধি প্রকল্পের ছয় বছর পূর্তি উপলক্ষে আগরতলায় আসছেন কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল খট্টর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ মে:  প্রধানমন্ত্রী স্বনিধি প্রকল্পের ছয় বছর পূর্তি উপলক্ষে আগামী ৩১ মে অর্থাৎ রবিবার আগরতলায়…

ByByReshmi Debnath May 30, 2026

সাব্রুমে বাসের ধাক্কায় প্রাণ গেল মহিলার, সহকারী চালক আটক

সাব্রুম, ৩০ মে: দক্ষিণ ত্রিপুরার সাব্রুম শহরে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ৫৪ বছর বয়সী এক গৃহবধূ। আজ…

ByByReshmi Debnath May 30, 2026

সাড়ে ৫ কোটি টাকা আত্মসাৎ, সংস্থার তিন কর্ণধারের কারাদণ্ড ও জরিমানার নির্দেশ সিবিআই বিশেষ আদালতের

আগরতলা, ৩০ মে : সাড়ে ৫ কোটি টাকা আত্মসাৎ ও আমানতকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগে প্রগতিশীল ইনফ্রা প্রজেক্ট অ্যান্ড…

ByByTaniya Chakraborty May 30, 2026

এক মাস ধরে বিদ্যুৎহীন ঈশান চন্দ্র পাড়া, পথ অবরোধে ক্ষুব্ধ গ্রামবাসী

আগরতলা, ৩০ মে: দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকার প্রতিবাদে মঙ্গলবার রাস্তায় নেমে বিক্ষোভে সামিল হন…

ByByReshmi Debnath May 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top